বদলে যাচ্ছে ‘ইন্দু’-র মুখ! ঈশা নয়, এবার এই চরিত্রে দেখা যাবে বলিপাড়ার আনন্দীকে

SVF-র জনপ্রিয় সিরিজ এবার তেলুগু সহ আরও বেশকিছু ভাষায় তৈরি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড তারকাদের বলিউডে যাতায়াত যুগ যুগ ধরে অব্যাহত। তেমনি বলিউডেরও একাধিক তারকা কলকাতার দর্শকদের বিনোদন দিয়েছেন।এছাড়া টলিউডের একাধিক দাপুটে অভিনেতা বলিউডেও এখনও রাজ করছেন। শোনা যাচ্ছে, এবার আরও এক বলিউড অভিনেত্রী বাংলা ওয়েবসিরিজে অভিনয় করতে চলেছেন। ঈশা সাহা অভিনীত ‘হইচই’-এর ওয়েবসিরিজ ‘ইন্দু’ বেশ প্রশংসিত হয়েছে। সিরিজে ঈশার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়েছে। তবে এবার আর ঈশা নন, ইন্দুর নতুন সংস্করণে পাল্টে যাচ্ছে ঈশার মুখ।

ইন্দু হয়ে এবার সকলের সামনে হাজির হচ্ছেন বলি পাড়ার আনন্দী, অর্থাৎ অবিকা গোর। ‘বালিকা বধূ’-তে আনন্দীর ভূমিকায় অভিনয়ের সুবাদে অবিকা বেশ পরিচিত মুখ দুই ইন্ডাস্ট্রির দরবারেই। আর ইন্দু হওয়ার কথা অবিকা নিজেই প্রকাশ্যে এনেছেন, তাহলে কি আর পরের সিজনে ঈশাকে ‘ইন্দু’ চরিত্রে দেখা যাবে না? না ঘাবড়ানোর কিছু নেই বাংলায় নয়, তেলুগু ভাষায় তৈরি ‘ইন্দু’ সিরিজে এবার ইন্দু হয়ে ধরা দিচ্ছেন অবিকা। শুধু তেলুগু নয়, আরও বেশ কয়েকটি ভাষায় ইন্দু ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। সম্প্রতি কলকাতায় আয়োজিত পয়লা বৈশাখের পার্টিতে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অবিকা।

ঈশার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। ছিলেন SVF-এর অন্যতম দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। তারপরেই গুঞ্জন। ছবিগুলি পোস্ট করে অবিকা লেখেন, ‘কলকাতায় এসে খুব সুন্দর করে বাংলার নববর্ষ উদযাপন করলাম। SVF-র জনপ্রিয় সিরিজ এবার তেলুগু সহ আরও বেশকিছু ভাষায় তৈরি হচ্ছে। কলকাতার অভিনেতা, সিনেমা নির্মাতাদের সঙ্গে সুন্দর সময় কাটল।’ ঈশার উদ্দেশ্যে অবিকা জানান, ‘ ইন্দু চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।’ ডিজনি প্লাস তেলুগুতে মুক্তি পাবে এই সিরিজ।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের