তামিলনাডুর মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গেল ‘দ্য কেরল স্টোরি’র প্রদর্শনী

রবিবার থেকেই ছবির প্রদর্শনী বন্দ রাখার সিদ্ধান্ত নেয় মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দর্শক অভাবে তামিলনাডুর মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গেল পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরল স্টোরি’র প্রদর্শনী। রবিবার দুপুরের পরেই ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোয় অভিযুক্ত’ তৃতীয় মানের ছবির প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাডুর মাল্টিপ্লেক্সের কর্ণধাররা।

গত পাঁচ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরল স্টোরি’। অভিযোগ উঠেছে, মুসলিমদের হেয় করার উদ্দেশ্য নিয়েই ওই ছবি তৈরি করেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত পরিচালক সুদীপ্ত সেন। মুক্তির আগেই ছবির টিজার নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। মুসলিমদের ‘হেয়’ করার উদ্দেশ্য নিয়েই ওই ছবি তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। ধর্মের বিষ যাতে না ছড়াতে পারে তার জন্য ছবি নিষিদ্ধের দাবি তোলে একাধিক সংগঠন। পাশাপাশি ‘দ্য কেরল স্টোরি’র প্রশংসায় পঞ্চমুখ হন ‘হিন্দুত্বের পোস্টার বয’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা। বিজেপি শাসিত রাজ্যে ছবিটি যাতে ব্যবসা করতে পারে তার জন্য করমুক্ত ঘোষণা করা হয়।

যদিও ছবি মুক্তির পরেই সমালোচকরা ‘দ্য কেরল স্টোরি’কে তৃতীয় শ্রেণির ছবি হিসেবে আখ্যা দিয়েছেন। সিংহভাগ সমালোচকই পাঁচের মধ্যে মাত্র ০.৫ রেটিং দিয়েছেন। প্রথম দিন ছবি দেখে বের হওয়ার মুখে সিংহভাগ দর্শকই তাঁদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, পুরো পয়সা জলে গিয়েছে। উল্টে সময়ের অপচয় হয়েছে। সাধারণ দর্শকরা বিমুখ হলেও ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে যেভাবে কট্টর হিন্দুত্ববাদী দর্শকরা ভিড় জমিয়েছিলেন তেমনই ‘দ্য কেরল স্টোরি’ দেখতেও হাজির হচ্ছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…