মুকুটে নয়া পালক, কোরিয়ান ভাষায় নির্মিত হতে চলেছে ‘দৃশ্যম’

রবিবার ছবির প্রোডাকশন হাউস প্যানোরামা স্টুডিও সুখবর টি ঘোষণা করলেন চলমান কান চলচ্চিত্র উৎসবের (CANNES FILM FESTIVAL 2023) ভারতীয় প্যাভিলিয়নে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অজয় দেবগন এবং তব্বু অভিনীত ‘দৃশ্যম’ (DRISHYAM) চলচ্চিত্রের মুকুটে নয়া পালক। কোরিয়ান (KOREAN) ভাষায় নির্মিত হতে চলেছে দৃশ্যম। রবিবার ছবির প্রোডাকশন হাউস প্যানোরামা স্টুডিও সুখবর টি ঘোষণা করলেন চলমান কান চলচ্চিত্র উৎসবের (CANNES FILM FESTIVAL 2023) ভারতীয় প্যাভিলিয়নে। প্রোডাকশন হাউস জানিয়েছে, প্যানোরামা স্টুডিও এবং দক্ষিণ কোরিয়ান অ্যান্থোলজি স্টুডিওর যৌথ উদ্যোগে কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হতে চলেছে ‘দৃশ্যম’-এর থ্রিলার ফ্র্যাঞ্চাইজি। এই ঘোষণায় উপস্থিত ছিলেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক (MANGAT PATHAK) এবং জে চোই। এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ভাষায় পুনর্নির্মাণ হবে দৃশ্যম। প্রথম রিমেকটি ছিল চীনা রিমেক।

তবে ‘দৃশ্যম’-থ্রিলার টি মুলত মালায়ালাম ভাষায়। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার মোহনলাল (MOHONLAL)। এরপর হিন্দির দুটি সিরিজেই প্রধান চরিত্রে অভিনয় করেন, অজয় দেবগন। মালায়ালাম দৃশ্যম ২০১৩ সালে প্রকাশিত হয়। এরপরই জিথু জোসেফ পরিচালিত ছবিটি মোট চারটি ভিন্ন ভারতীয় ভাষায় পুনঃনির্মাণ করা হয়। তেলেগুতে দৃশ্যম (২০১৪), কন্নড় ভাষায় দৃশ্যম (২০১৪), এবং তামিলে দৃশ্যম (২০১৫) এবং হিন্দিতে দৃশ্যম ২০১৫ এবং দৃশ্যম 2 (২০২২)-এ মুক্তি পেয়েছিল।

এবার ছবির মুকুটে নতুন পালক। কোরিয়ান ভাষায় মুক্তি পেতে চলেছে ‘দৃশ্যম’। এদিন কুমার মঙ্গত ঘোষণাটি করে একটি বিবৃতিতে বলেছেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত যে, দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি এবার কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে, যা হিন্দি চলচ্চিত্রের জন্য প্রথম।” অন্য প্রযোজক জে বলেছেন, “ কোরিয়ান সিনেমায় চলচ্চিত্রে রিমেক হচ্ছে দৃশ্যম, আমরা রোমাঞ্চিত। রীতিমতো ইতিহাস গড়তে চলেছি আমরা।”

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট