নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাইওয়ান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ডি হসু। ২০১১ সালের সম্প্রচারিত টেলিভিশন সিরিজ ‘মিটিওর গার্ডেন’এ অভিনয়ের মাধ্যমে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বার্বি। এরপরেই বার্বি হসুর খ্যাতি ছড়িয়ে পড়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে।

তবে সম্প্রতি ছুটি কাটাতে জাপানে গিয়েছিলেন বার্বি। তখনই অসুস্থ হয়ে পড়েছিলেন মান্দারিনভাষী এই অভিনেত্রী। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও শেষ রক্ষা হল না। সোমবার তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোন ডি হসু। তিনি জানিয়েছেন, ‘নতুন বছরে আমাদের পরিবার ছুটি কাটাতে জাপানে গিয়েছিল। সেখানে আমার প্রিয় বোন বার্বি দুর্ভাগ্যবশত ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।’

অভিনেত্রী তাঁর দ্বিতীয় স্বামী দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু এবং তাঁর প্রথম পক্ষের দুই সন্তানকে রেখে গিয়েছেন। অভিনেত্রী ২০২১ সালে চিনা ব্যবসায়ী ওয়াং জিয়াওফেই-এর সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু-কে বিয়ে করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি তাঁর বোনের সঙ্গে পপ জুটি হিসেবে কেরিয়ার শুরু করেন। পরবর্তীকালে অ্যানিমেটেড স্টাইল এবং হাস্যরসের (সেন্স অব হিউমার) জন্য বিখ্যাত টিভি উপস্থাপক হয়ে উঠেন দুই বোন। এরপর বার্বি ১৯৯০ এর দশকে টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’ হসুকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক