চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধ হচ্ছে এবার এই ধারাবাহিক, জানুন কেন?

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বন্ধ হতে চলেছে স্টার জলসার আরও এক ধারাবাহিক। কানাঘুষো শোনা যাচ্ছে যে এবার নাকি যাত্রা শেষ হতে চলেছে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’র।  পয়লা নভেম্বরে যাত্রা শুরু করেছিল খুকুমণি হোম ডেলিভারি। টিআরপি লিস্টে তখন মুখ থুবড়ে পড়েছে স্টার জলসা। সেই সময় এই চ্যানেলকে একপ্রকার ঘুরে দাঁড় করিয়েছিল তার রান্না বান্নার নানা রেসিপি আর খুকুর মুখে খইয়ের মত ফুটে চলা নানা সংলাপ। একসময় তো মিঠাইয়ের মিষ্টি মুখ না খুকুর লাউচিংড়ি কোনটা দর্শক বেশি পছন্দ করবেন এমন কথাও উঠেছিল। কিন্তু সেসবে একপ্রকার জল ঢেলে নাকি বন্ধ হতে চলেছে স্টার জলসার এই ধারাবাহিক। 

কিন্তু হঠাৎ করে বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি লিস্টে রীতিমত পিছিয়ে পড়েছে খুকুমণি। এমন ভাবে বন্ধ করে দেওয়ার কারণ কি তাহলে শুধুমাত্রই টিআরপি লিস্টে পিছিয়ে পড়া? তাহলে সেক্ষেত্রে এমন আরও অনেক ধারাবাহিক রয়েছে এই চ্যানেলে যা খুকুমণির থেকেও পিছিয়ে। কিন্তু এই ধারাবাহিকই বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? জানা যাচ্ছে, চ্যানেলের সঙ্গে প্রযোজক সংস্থার দ্বন্দ্বের জেরেই নাকি বন্ধের মুখে স্বাদু ধারাবাহিকটি। যদিও এমন খবরে মন ভারী হয়েছে খুকুমণির ভক্তদের। 

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ