🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

জীবনীছবির শুটিং জোরকদমে, ব্যস্ততা কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: একদিকে বায়োপিক নিয়ে ব্যস্ততা চরমে, অন্যদিকে আবারও ছোটপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বছর ঘুরতে না ঘুরতেই ফের খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আগেই শোনা গিয়েছিল, বাংলা ‘বিগ বস’-এ সঞ্চালনার দায়িত্ব পড়েছে মহারাজের কাঁধে। এখন শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী মার্চ থেকেই এই রিয়েলিটি শোয়ের শুটিং শুরু করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি রয়েছেন বিদেশ সফরে। এদিকে তাঁর বায়োপিকের কাজও চলছে জোরকদমে। সম্প্রতি ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং তাঁর দল এসে কলকাতার বিভিন্ন জায়গা রেইকি সেরেছেন।

ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছেন। তাঁরা সৌরভের বাড়িতেও যাবেন। জানা যাচ্ছে, তাঁরা সৌরভের বাড়ির অন্দরমহলের কিছু অংশও ক্যামেরাবন্দি করবেন বলে জানা গিয়েছে। ডোনা-সৌরভ দুজনার বাড়ির কিছু ছবি তুলে নিয়ে যাবেন। তার পর মুম্বইয়ে সেট বানিয়ে শুটিং শুরু করবেন। ছবির শুটিং হবে কলকাতা, মুম্বই, লন্ডন জুড়ে। শহরের ইডেন গার্ডেন এবং কলকাতার বেশ কিছু এলাকা ইতিমধ্যেই বেছে নিয়েছেন পরিচালক। বায়োপিকে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। কিন্তু গত বছর থেকে শোনা যাচ্ছে, বড়পর্দায় ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ হবেন মিমি চক্রবর্তী। সেখানেও বড় বদল আসতে চলেছে। কিন্তু পরিচালক সূত্রের খবর, ‘ডোনা’র ভূমিকায় বাঙালি অভিনেত্রী থাকবেন, কিন্ত মিমি নন। তবে, সৌরভের বায়োপিকে এক ঝাঁক বাঙালি অভিনেতা থাকবেন। ছবিতে সৌরভ-ডোনার কন্যা সানাকেও দেখানো হবে।

মহারাজের জীবনের ২০১১ সাল পর্যন্ত সময়কাল ছবিতে তুলে ধরা হবে। তাই সানাকে খুবই ছোট দেখানো হবে। তাই এই ভূমিকায় মুম্বইয়ের কোনও শিশুশিল্পী অভিনয় করবে। তবে ‘দাদা’র সঙ্গে এখনও রাজকুমার রাও-এর কোনও বৈঠক হয়নি। দাদা কলকাতায় ফিরলে রাজকুমার কলকাতায় আসবেন বলে জানা গিয়েছে। মুখোমুখি বসবেন দুজনে। যদিও রাজকুমার নিজের মতো করে প্রস্তুতি শুরু করেছেন। স্ত্রী পত্রলেখার থেকে বাংলা ভাষা শিখছেন। রাজকুমার সৌরভের মতো অভ্যাসও শুরু করে দিয়েছেন। আপাতত সৌরভ বাংলা বিগবস কোন কোন খ্যাতনামীর সঙ্গে খেলবেন, তা জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবি FWICE-এর

ভোট নিয়ে কথা বললেই গুলি, বিদেশ থেকে প্রাণনাশের হুমকি পেলেন পরীমণি

মুম্বইয়ে সোনমের জমকালো সাধ অনুষ্ঠানে চাঁদের হাট, কবে দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন অনিল-কন্যা?

‘ধুরন্ধর’-এ ‘রাম্ভা হো’ রিমেক নিয়ে হতাশ ঊষা উত্থুপ, নির্মাতাদের আচরণে ক্ষুব্ধ পপ কুইন

আবারও জুটিতে ইশা-অর্জুন, দুলাল দে’র নতুন ছবিতে ‘খলনায়ক’ ঋত্বিক, কুণাল ঘোষ কোন ভূমিকায়?

মায়ের শেষ সময়ে পাশে থাকতে না পারার যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় সানি লিওনিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ