করমুক্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’ চলচ্চিত্র, ঘোষণা যোগী সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমারের আসন্ন ঐতিহাসিক সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’ আগামীকাল অর্থাৎ ৩ জুন দেশের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে তার আগেই ‘সম্রাট পৃথ্বীরাজ’র টিমের পক্ষ থেকে, আজকে উত্তরপ্রদেশের লখনউতে, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর জন্যে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। অভিনেতা অক্ষয় কুমার, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের পাশাপাশি এই বিশেষ স্ক্রিনিংয়ে যোগ দিয়েছিলেন এই ছবির নায়িকা মানুষী চিল্লারও।

ইউপি মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে এদিন ছবিটি দেখেছেন বিশেষ স্ক্রিনিংয়ে। আর এই ছবিটি দেখেই তিনি একটি বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন। গোটা উত্তরপ্রদেশে এই সিনেমাটিকে ‘করমুক্ত বা Tax Free’ ঘোষণা করেছেন। সিনেমাটির বিশেষে স্ক্রিনিংয়ের ব্যবস্থা লক্ষ্ণৌয়ের লোক ভবনে করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন, অক্ষয় কুমার, মানুষী চিল্লার এবং পরিচালক চন্দ্র প্রকাশ দ্বিবেদী। আর এই অনুষ্ঠানেই উত্তরপ্রদেশের মন্ত্রী ঘোষণা করেছেন যে, গোটা উত্তরপ্রদেশে এই সিনেমাটিকে করমুক্ত করা হল। তবে এদিন তিনি এই অনুষ্ঠানে একটু দেরি করে পৌঁছেছিলেন। এই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, পরিবহন মন্ত্রী দয়া শঙ্কর সিং, জে পি এস রাঠোর, এ কে শর্মা, নন্দ গোপাল গুপ্ত নন্দীসহ একাধিক দলীয় কর্মী এদিন এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। ‘সম্রাট পৃথ্বীরাজ’, মূলত, ঐতিহাসিক যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন অবলম্বনে চিত্রায়িত করা হয়েছে।

আর পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। আর রাজকুমারী সংযোগিতা চরিত্রে অভিনয় করেছেন চিল্লার। এই ছবির প্রসঙ্গে অক্ষয় বলেছেন, “শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন এবং সাহসিকতার উপর ভিত্তি করে এই ছবিটি নির্মিত করা হয়েছে, যিনি ভারতমাতাকে রক্ষা করতে নিজের শরীরের প্রতিটা ফোঁটা রক্ত ​​ঝরিয়েছিলেন।” এদিকে এই ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, মূলতঃ ঐতিহাসিক ছবি নির্মাণের জন্যই খ্যাত। ১৯৯১ সালের টিভি এপিক শো চাণক্য এবং ২০০৩ সালের পিঞ্জর ছবিটি পরিচালনার জন্য সুপরিচিত।

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী