প্রতীক্ষার অবসান! দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সানি-পুত্র করণ দেওল

নাতির বিয়ের সব লাইম লাইট যেন তিনিই চুরি করে নিলেন। ছোট ছেলে ববির সঙ্গে জমিয়ে নাচলেন ধর্মেন্দ্র, ওদিকে সানির সঙ্গে বারাতে ডান্স করলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। রবিবার দুপুরে হয়ে গেল সানি দেওল পুত্র করণ দেওলের বিয়ে। ইতিমধ্যেই তাঁদের তাঁদের ছবি চলে এসেছে প্রকাশ্যে। মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে বসেছে করণ-দৃশার বিয়ের আসর। এই মুহূর্তে গোটা দেওল পরিবার জুড়ে সাজোসাজো রব। পঞ্জাবি রীতি মেনে সম্পন্ন হল করণ-দৃশার। দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ধর্মেন্দ্রর নাতি। পরিচালক বিমল রায়ের পপৌত্রী হলেন করণ দেওলের স্ত্রী। এদিন বিয়ের আসরে সানি-ধর্মেন্দ্র-ববি দেওলের দেখা মিলল একেবারে খোশ মেজাজে। একই রঙের পাগড়ি বেঁধেছিলেন দেওল পরিবারের সকলে। এদিন সাদা শেরওয়ানিতে সাজলেন করণ এবং সাবেকি লাল লেহেঙ্গা-চোলিতে নববধূর রূপের সাজলেন দৃশা।

বিয়ের পিঁড়িতে নজর কাড়ল তাঁর ব্লাউজের ডিপ নেকলাইন। এদিন করণের ‘বারাত’-এ জমিয়ে নাচলেন ধর্মেন্দ্র। নাতির বিয়ের সব লাইম লাইট যেন তিনিই চুরি করে নিলেন। ছোট ছেলে ববির সঙ্গে জমিয়ে নাচলেন ধর্মেন্দ্র, ওদিকে সানির সঙ্গে বারাতে ডান্স করলেন ‘দুলহে মিঁয়া’ করণ।মে মাসেই প্রথম জানা যায় যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আইকনিক অভিনেতা সানি দেওল পুত্র, কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর নাতি করণ দেওল।

বাঙালী পরিচালকের নাতনী দৃশা আচার্যের সঙ্গে বিয়ে তাঁর। দীর্ঘ কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কে আবদ্ধ। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে আসতে দেননি করণ-দৃশা। তবে অভিনয়ে নয়, দৃশা অন্য পেশার সঙ্গে যুক্ত। গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠান। গতবছর হয়ে গিয়েছে তাঁদের বাগদান। এদিকে সানি তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পুনম ঢিলোন-সহ বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী হেমা মালিনী এবং তাঁদের দুই মেয়ে থাকবেন কিনা তা নিশ্চিত নয়।

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে