জাতীয় স্তরে সাঁতারে নয়া রেকর্ড বেদান্তের, গর্বিত মাধবন

সফল অভিনেতার পাশাপাশি মাধবন একজন গর্বিত বাবাও। অভিনেতা পুত্র বেদান্ত জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক্সে একটি নতুন রেকর্ড গড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একজন সফল অভিনেতার পাশাপাশি মাধবন একজন গর্বিত বাবাও। অভিনেতা পুত্র বেদান্ত জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক্সে একটি নতুন রেকর্ড গড়েছে। ১৬ মিনিট হোল্ডারের রেকর্ডটি ভেঙে একটি নতুন মাইলফলক অর্জন করেছে সে। আর সেই খুশির খবর গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘রকেট্রি’খ্যাত অভিনেতা। বেদান্ত ভুবনেশ্বরে অনুষ্ঠিত ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে বিজয়ী হয়েছে। 

১৭ জুলাই, রবিবার বেদান্ত নিজের পরিবারকে গর্বিত করেছে। নিজের রাজ্যের আরেক প্রতিযোগী অদ্বৈত পেজের রেকর্ডটি মুছে ফেলতে সক্ষম হয়েছে বেদান্ত। ৬ঃ০১.৭৩ ক্লক করেছে সে। বেদান্ত ভারতে এবং অন্যান্য দেশেও এর আগে সাঁতার প্রতিযোগিতায় বেশ কয়েকটি পদক জিতেছে।

একটি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে সে বলেছে যে সে নিজের একটি নাম তৈরি করতে চায়। তাঁর ইচ্ছানুযায়ী সে বাবার পরিচয় থেকে বেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে চায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে সে তথাকথিত স্টার কিদ হয়ে জীবন কাটাতে চায় না।  বেদান্তের কথায় “আমি আমার বাবার ছায়ায় থাকতে চাইনি। আমি নিজের জন্য একটি নাম করতে চেয়েছিলাম। আমি শুধু আর মাধবনের ছেলে হতে চাইনি।” উল্লেখ্য, চলতি বছরের শুরুতে, মাধবন এবং তাঁর স্ত্রী, সরিতা, দুবাইতে যান যাতে বেদান্ত আরও ভাল সুইমিং পুলে অ্যাক্সেস পেতে পারে। এবং তাঁর ফলাফলো পেলেন তাঁরা হাতেনাতে। 

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর