ম্যাচে চুরি হওয়া সোনার ফোনের এখনও হদিশ নেই, খুঁজে দিলেই বিশেষ উপহার ঊর্বশীর

উর্বশীর তাঁর পোস্টটি আথিয়া শেঠিকে ট্যাগ করেছিলেন।কারণ তাঁকে র স্বামী, ক্রিকেটার কেএল রাহুল সেদিন ম্যাচের অংশ ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে অজস্র ভক্তের সমাগম হয়েছিল স্টেডিয়ামে। ভিড় চরমে পৌঁছেছিল। একাধিক বলিউড তারকাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ দেখতে পৌঁছে ছিলেন। যাদের মধ্যে ছিলেন বলি ডিভা উর্বশী রাউতেলা। তিনি ম্যাচের প্রথম থেকেই দারুণ উত্তেজিত ছিলেন, সেই চিত্রও সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তুলেছিলেন উর্বশী।

কিন্তু ম্যাচ শেষে বাড়ি ফিরে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান যে, তাঁর ২৪ ক্যারেট সোনার আইফোন চুরি হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে৷ তিনি পুলিশকে বিষয়টি জানিয়েও ছিলেন। তবে এখনও কোনও খোঁজ মেলেনি তাঁর সোনার ফোনের। তাই এবার অভিনেত্রী জানালেন, যে তাঁর ফোন খুঁজে দিতে সহায়তা করবে, তাঁকে পুরষ্কার দেবেন তিনি। অভিনেত্রী এখনও তাঁর হারিয়ে যাওয়া ফোনের সন্ধান করছেন। ভারত বনাম পাক ম্যাচের সময় উর্বশী রাউতেলা তাঁর “24-ক্যারেটের আসল সোনার আইফোন” চুরির ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। যার একটি অনুলিপিও শেয়ার করেছিলেন। উর্বশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও ফোনের অবস্থান শেয়ার করে উল্লেখ করেছেন যে, এটি আহমেদাবাদের একটি মলে সর্বশেষ ট্র্যাক করা হয়েছিল।

তিনি আরও বলেছিলেন যে তার ফোন ফেরত পেলে তিনি একটি পুরষ্কার দেবেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিলেন উর্বশী রাউতেলা। স্টেডিয়াম থেকে অনেক ভিডিও শেয়ার করার পরে, অভিনেত্রী দাবি করেছেন যে ম্যাচ ভেন্যুতে তার ’24 ক্যারেটের আসল সোনার আইফোন’ হারিয়েছে। তাঁর পোস্টে লেখা ছিল, “আহদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমি আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি পান, তাহলে দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!”অন্যদিকে আহমেদাবাদ পুলিশ উর্বশী রাউতেলার পোস্টে মন্তব্য করে লিখেছেন, “মোবাইল ফোনের বিস্তারিত।” উর্বশীর তাঁর পোস্টটি আথিয়া শেঠিকে ট্যাগ করেছিলেন।কারণ তাঁর স্বামী, ক্রিকেটার কেএল রাহুল সেদিন ম্যাচের অংশ ছিলেন।

 

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়