বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এবার মুখ খুললেন আর মাধবন

নর্থ ও সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে যে বিবাদ তা নিয়ে মুখ খুললেন মাধবন। বক্স অফিসে একের পর এক দক্ষিণী ছবি হিট হয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিন্দি ও তামিল ছবির জগতে এক অতি পরিচিত নাম আর মাধবন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি বহু বছর আগে। এবার পরিচালনাতেও হাত পাকাচ্ছেন অভিনেতা। ‘রকেট্রি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। আর এসবের মাঝেই নর্থ ও সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে যে বিবাদ তা নিয়ে মুখ খুললেন মাধবন। 

বক্স অফিসে একের পর এক দক্ষিণী ছবি হিট হয়ে যাচ্ছে। ‘পুষ্পাঃ দ্য রাইজ’, ‘আরআরআর’, ‘কে জি এফ ২’ এর মত ছবির বক্স অফিয়াস কালেকশন রীতিমত প্রশ্নের মুখে ফেলেছে বলিউডকে। তারই মধ্যে মহেশবাবুর করে বসা বলিউড বিতর্ক, এই নিয়ে বিভাজন তৈরি হয়েছে দুই ছবির জগতে। এবার এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন আর মাধবন।

অভিনেতা বলেন, ”আমার মনে হয় এটা নিয়ে বড্ড বেশি আলোচনা ও কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। ‘পুষ্পাঃ দ্য রাইজ’, ‘আরআরআর’, ‘কে জি এফ ২’  এই তিনটি ছবি বক্সঅফিসে হিট হয়েছে অন্য ছবিগুলি ভালো ব্যবসা করছে কিন্তু তাঁর সঙ্গে এটাও স্বীকার করতে হবে দ্য কাশ্মীর ফাইলস, ভুল ভুলাইয়া ২ এর মত ছবিও কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করছে। কাজেই এটাও বলতে হবে যে বলিউডও কিন্তু ভালো ব্যবসা করছে। আমার মনে হয় অতিমারির পর থেকে মানুষের ছবি দেখার অ পছন্দ করার পরিধি বেড়েছে। তাই তাঁরা ছবি নিয়ে ভাবছে ও পছন্দ করতে পারছে বৃহত্তর পরিধিতে। ”

তাঁর আরও মত, ”আসলে মূল কাজ যেটা সবাই করতে চাইছে তা হল এমন কিছু ছবি বানাতে যা দর্শককে হল পর্যন্ত নিয়ে আসবে। কিছু ছবি হয়তো বক্স অফিসে চলেনি কিন্তু তাঁদের ছবি তৈরির উদ্দেশ্য ঠিক ছিল। ” উল্লেখ্য মাধবন পরিচালিত ও অভিনীত ছবি আগামী ১ জুলাই তামিল, হিন্দি অ ইংরাজি এই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে। 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে