TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার 'পরিণীতা'। যার ফলে এখন শীর্ষস্থানচ্যুত স্টার জলসার 'পরশুরাম'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। যার ফলে এখন শীর্ষস্থানচ্যুত স্টার জলসার ‘পরশুরাম’। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসে। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা দের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই টিআরপি-তে রেটিং খারাপ হলেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

কিন্তু নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পুরনো ধারাবাহিকগুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছিল পরশুরাম। তাঁর হাত ধরেই টিআরপি-র তালিকায় ফর্মে ফিরেছে স্টার জলসা। কিন্তু পরিণীতি র কোপে টিআরপি-র মানাঙ্ক কমছে পরশুরাম। এই সিরিয়ালও শুরু থেকেই টিআরপিতে ভাল পজিশনে রয়েছে। একজন গ্রামের মেয়ের শহরে এসে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, সেটাই গল্পের মূল উপজীব্য। পাশাপাশি শুরু থেকে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকও ভাল ফলাফল করছে। অভিনেত্রী পল্লবী শর্মার অভিনয় প্রশংসিত হচ্ছে। অন্যদিকে পরশুরামে দেখানো হচ্ছে, স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের।

এদিকে রাহুলের মৃত্যুর পর নিরাপত্তার কথা ভেবে লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের সঙ্গে অনেকেই কাজ করতে চাইছে না। সেই কারণেই বন্ধের মুখে রয়েছে একাধিক ধারাবাহিক। এই মর্মে টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল, দেখে নিন। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে তারে ধরি ধরি মনে করি, তৃতীয় স্থানে রয়েছে, পরশুরাম, চতুর্থ স্থানে রয়েছে, জোয়ার ভাঁটা, আর পঞ্চমে রয়েছে, লক্ষ্মী ঝাঁপি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৫.৭

দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি ৫.৪

তৃতীয়: পরশুরাম ৫.২

চতুর্থ: জোয়ার ভাঁটা ৫.১

পঞ্চম: লক্ষ্মী ঝাঁপি ৪.৭

ষষ্ঠ: কুসুম ৪.৬

সপ্তম: গঙ্গা, রাঙামতী তিরন্দাজ ৪.৫

অষ্টম: কণে দেখা আলো ৪.২

নবম: চিরসখা ৩.৬

দশম: চিরদিনই তুমি যে আমার ৩.৫

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?