পরিণীতাকে ছ্যাকা! টিআরপিতে অসাধ্য সাধন করল ‘রাঙামতী তীরন্দাজ’, শীর্ষস্থানে কে?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, পরিণীতা, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে প্রতিটি সিরিয়ালের আয়ু। এদিকে টিআরপির ছ্যাকা খেয়ে বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক, অন্যত্র দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষগুলি। সুতরাং দর্শকদের একেবারেই বোরিং হতে দেবেন না তাঁরা। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। যার মধ্যে, কণে দেখা আলো, কুসুম, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, এর আগে শুরু হয়েছে পরশুরাম, চিরসখা-সহ একাধিক ধারাবাহিক। শুরু থেকেই দারুণ রাজ করছিল রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, কিন্তু এখন শোনা যাচ্ছে টিআরপির ছ্যাকায় খুব তাড়াতাড়ি পাত্তাড়ি গোটাতে চলেছে এই ধারাবাহিক। তবে গত কয়েক বছরে টিআরপিতে অনেক বদল হয়েছে।

শীর্ষস্থান আবারও ফেরত পেয়েছে পরশুরাম, পরিণীতারা। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ রাজ করেছিল পরশুরাম। কিন্তু পরিণীতা ও রাজ রাজেশ্বরী ভবাণীর ছোবলে কিছুদিন অন্ধকারে ছিল পরশুরাম। তবে কয়েক সপ্তাহ ধরে আবারও ফর্মে ফিরেছে পরশুরাম।স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত, সাদামাটা চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। তিনি একজন পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু কিছুতেই ধরতে পারছে না স্ত্রী তাঁকে। তাই শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা……

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, চতুর্থস্থানে রয়েছে, পরিণীতা, পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার। 

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরশুরাম ৭.১ (স্টার জলসা) 

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.৯ (স্টার জলসা)

তৃতীয়: রাণী ভবাণী ৬.৫ (স্টার জলসা)

চতুর্থ: পরিণীতা (জি বাংলা) ৬.৩

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা) ৬.১

ষষ্ঠ: ও মোর দরদিয়া ৫.৯

সপ্তম: জগদ্ধাত্রী ৫.৮

অষ্টম: আমাদের দাদামণি, ফুলকি ৫.৫

দশম: লক্ষ্মী ঝাঁপি ৫.৪

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা