সলমন খানকে হুমকি চিঠির নেপথ্যে কি গ্যাংস্টার, জেনে নিন

হুমকি এসেছিল, যোধপুর এই খুন হতে হবে সলমন খানকে। উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। এফআইআর দায়ের করেছেন সলমন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমন খান (SALMAN KHAN) ও তাঁর বাবা সেলিম খানের উদ্দেশ্যে হুমকি (THREAT) চিঠি। চিঠির প্রেরক কে তার জানা যায়নি। তবে কি এই হুমকি চিঠির নেপথ্যে গ্যাংস্টার (GANGSTAR)? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তেমনটাই। তদন্তে নেমেছে মুম্বই পুলিশ (POLICE)। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলা রুজু করা হয়েছে।

রবিবার প্রকাশ্যে এসেছে এই হুমকি চিঠির কথা। বাড়ির সামনেই পাওয়া গিয়েছে এই উড়ো চিঠি। হুমকি চিঠি উদ্ধার করেছে সেলিম খানের দেহরক্ষীরা। প্রসঙ্গত, এর আগে কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে যাওয়ার আগেও সলমন খান পেয়েছিলেন হুমকি চিঠি ও ফোন। হুমকি এসেছিল, যোধপুর এই খুন হতে হবে সলমন খানকে। উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। কুখ্যাত এই গ্যাংস্টারের নাম জড়িয়েছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও।

রবিবারের হুমকি চিঠি প্রসঙ্গে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণের সময় যেখানে বিশ্রাম নেন সলমন খান, সেই বান্দ্রা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই পাওয়া গিয়েছে চিঠি। সেখানেই দেওয়া হয়েছে হুমকি। ইতিমধ্যেই সলমন খান মুম্বইয়ের বাংলা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির। সন্দেহের তালিকায় রাখা হয়েছে গ্যাংস্টার লরেন্সকে।

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের