চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামনাসামনি ডেকে সলমনকে মেরে ফেলার হুমকি, নায়কের বাড়ির বাইরে জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি: গতবছর পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে নির্মম হত্যার পরেই জেরবার গোটা বিনোদন জগত। গায়কের মৃত্যুর রেশ ধরেই বলিউডে হাতছানি দেয় দুষ্কৃতীরা। প্রথমে সলমন, স্বরা ভাস্কর মোটামুটি সবাই ‘মৃত্যু হুমকি’-র শিকার হয়েছেন। এর পেছনে একটাই নাম কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। এককালে গুজরাতে কৃষ্ণসার হত্যা করেছিলেন সলমন খান। সেই নিয়েই সলমনের বিরুদ্ধে এখনও ক্ষোভ রয়েছে লরেন্সের। কিছুদিন আগেই তিনি প্রকাশ্যে তাঁর কাছে এবং তাঁদের জাতির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন সল্লুকে। কিন্তু এর কোনও প্রত্যুত্তর করেননি ভাইজান। যদিও গতবছর থেকেই সলমনের পেছন ধাওয়া করছেন লরেন্স, তাঁকে মেরে ফেলার নানা ফন্দি-ফিকির আঁটছেন জেল থেকেই। প্রথমে সলমনের বাবা সেলিম খানের কাছে উড়ো চিঠি, যেখানে লেখা মৃত্যু হুমকি, তারপর কড়া নিরাপত্তার মধ্যেও সলমনকে মেরে ফেলার চেষ্টা ইত্যাদি। এবার সলমনকে ইমেলের মাধ্যমে সরাসরি তাঁকে দেখা করতে বলা হল।

সলমন খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বিশাল ভক্ত ফ্যানবেস তাঁর, ভক্তরা তাঁকে প্রতি মুহূর্তে রূপালী পর্দায় দেখার জন্য অপেক্ষা করে থাকেন। সম্প্রতি লরেন্স বিষ্ণোই-এর থেকে আবারও একটি হুমকি ইমেল পেয়েছেন সলমন। যেটি লরেন্সের সহযোগী গোল্ডি ব্রার পাঠিয়েছিলেন। আর এই মেইল পাওয়ার পরই অভিনেতার বন্ধু প্রশান্ত গুঞ্জালকার একটি এফআইআর দায়ের করেছেন।

প্রশান্ত গুঞ্জালকারের অভিযোগ

সলমন খানের পিএ হুমকি ইমেল সম্পর্কে কোনও বিশদ প্রকাশ করতে অস্বীকার করলেও, তাঁর বন্ধু প্রশান্ত গুঞ্জালকার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অবিলম্বে FIR দায়ের করেছেন। তিনি নিয়মিত সলমনের বাড়িতে, অফিসে যান। শনিবার, তিনিই যখন তিনি অফিসে ছিলেন তখনই সলমনের বাড়ির ইনবক্সে হুমকি ইমেলটি আসে। ইমেলটিতে উল্লেখ করা হয়েছিল, লরেন্স বিষ্ণোই-এর সহযোগী গোল্ডি ব্রার সালমানের সঙ্গে কথা বলতে চান। সময়মতো দেখা না করলে ব্যপক ঝটকা লাগতে পারে। সেই খবরে শোনা মাত্রই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সামনেই মুক্তি সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। তার জন্যে একাধিক প্রচার সারার কথা থাকলেও আপাতত প্রচার বন্ধ রাখবেন নায়ক। এই মুহূর্তে মুম্বই ছেড়েছেন সলমন। ইতিমধ্যেই সলমনের মুম্বইয়ের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর কলকাতার শোও বাতিল করেছেন সলমন। 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ