লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতা টিমোথি শ্যালামে

৮৩তম গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার পুরস্কার জিতলেন টিমোথি শ্যালামে। এটাই তরুণ অভিনেতার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮৩তম গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার পুরস্কার জিতলেন টিমোথি শ্যালামে। এটাই তরুণ অভিনেতার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারী) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে বসেছিল ৮৩তম গোল্ডেন গ্লোবের আসর। যা চলচ্চিত্র মহলের জন্যে একটি সম্মানিত পুরস্কার। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার’, ড্রামা বিভাগে সেরা অভিনেতা হিসেবে এই পুরস্কার অর্জন করেছেন টিমোথি শ্যালামে। সবথেকে মজার বিষয় হল, এ বিভাগে তাঁর অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁকে হারিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন টিমোথি শ্যালামে।

জশ সাফদি পরিচালিত কমেডি ঘরানার ছবি ‘মার্টি সুপ্রিম’-এ এক প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্যালামে, তাঁর অভিনয়ও যথেষ্ঠ প্রশংসিত ছিল। এর আগেও তিনি চারবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু একবারও ট্রফি হাতে তুলতে পারেননি তিনি। এর আগে ‘কল মি বাই ইয়োর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওংকা’ এবং গত বছরের ‘আ কমপ্লিট আননোন’, এই চারটি ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। ফলে এবারের জয় তাঁর কাছে বড় জয়। কেরিয়ারে বিশেষ ছাপ ফেলবে। এদিন পুরস্কার গ্রহণের সময় আবেগঘন হয়ে উঠেছিলেন শ্যালামে। তাঁর কথায়, ‘ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে কৃতজ্ঞ থাকতে শিখিয়েছেন। তিনি বলতেন, যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে। সেই শিক্ষাই আগের পুরস্কার অনুষ্ঠানগুলোয় হার সত্ত্বেও আমাকে মাথা উঁচু করে থাকতে সাহায্য করেছে। সত্যি বলতে, সেই হারগুলিই আজকের এই জয়কে আরও মধুর করে তুলেছে।’

বক্তৃতায় তিনি পরিচালক জশ সাফদি, চিত্রনাট্যকার ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ছবির প্রচারের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শ্যালামে। মুক্তির পর থেকে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ‘মার্টি সুপ্রিম’ আয় করেছে ৮৪ মিলিয়ন ডলার। অন্যদিকে গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার পুরস্কারের জন্য শ্যালামের প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্জ ক্লুনি (‘জে কেলি’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’), লি বিয়ং-হুন (‘নো আদার চয়েস’) ও জেসি প্লেমন্স (‘বুগোনিয়া’)। সবাইকে হারিয়ে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন।

এবার জেনে নিন এ বছরের গোল্ডেন গ্লোবের পুরস্কার কার কার হাতে উঠল….

সিনেমা: বেস্ট মোশন পিকচার—ড্রামা: ‘হ্যামনেট’

বেস্ট মোশন পিকচার—মিউজিক্যাল অর কমেডি: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বেস্ট মোশন পিকচার—অ্যানিমেটেড: ‘কে-পপ ডেমন হান্টার্স’, নেটফ্লিক্স

বেস্ট পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ): ‘দ্য সিক্রেট এজেন্ট’, ব্রাজিল

বেস্ট ডিরেক্টর—মোশন পিকচার: পল টমাস অ্যান্ডারসন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার-ড্রামা: জেসি বাকলি, ‘হ্যামনেট’

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা: ‘ওয়াগনার মোওরা’, ‘দ্য সিক্রেট এজেন্ট’

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি
রোজ বার্ন: ‘ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ’

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা: টিমোথি শ্যালামে, ‘মেরি সুপ্রিম’

বেস্ট অরিজিনাল সং: ‘গোল্ডেন’, ‘কে–পপ ডেমন হান্টার্স’

বেস্ট টেলিভিশন সিরিজ, ড্রামা: ‘দ্য পিট’, এইচবিও ম্যাক্স

বেস্ট টিভি সিরিজ, মিউজিক্যাল অর কমেডি: ‘দ্য স্টুডিও’, অ্যাপল টিভি

বেস্ট লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন: ‘অ্যাডোলেসেন্স’, নেটফ্লিক্স

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?