Loading live market data...
Loading active stocks...
Connecting...

”গুটখা কিং” বলে কটাক্ষ সুনীল শেট্টিকে, পাল্টা জবাব দিলেন অভিনেতা

তামাকজাত পণ্যের বিজ্ঞাপনী প্রচারের তারকাদের কটাক্ষ, ভুলবশত টুইটে ট্যাগ অভিনেতা সুনীল শেট্টি। টুইটের পাল্টা জবাব দিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামাকজাত পণ্যে বলিউডের তারকাদের বিজ্ঞাপনী প্রচারকে ঘিরে বেশ কিছুদিন আগে সরব হয়েছিল দেশ। এবারও খানিক সেই রকমের ঘটনাই ঘটল। তবে যা ঘটল তা ভুলবশত। সম্প্রতি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনী প্রচারে মুখ দেখানো তারকাদের কটাক্ষ করতে গিয়ে জনৈক ব্যাক্তি ভুলবশত তাঁর টুইটে ট্যাগ করেন জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টিকে। আর সেই টুইটের পাল্টা জবাবও দিলেন অভিনেতা।

কিন্তু কী লিখেছিলেন ঐ ব্যাক্তি তাঁর ঐ টুইটে? তিনি লেখেন ”হেই, গুটখাকিংস অব ইন্ডিয়া”। এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিনেতাও। তাঁর সেই প্রত্যুত্তরে তিনি লিখেছেন ” ভাই তু আপনা চশমা অ্যাডজাস্ট কর লে।” তবে পরবর্তীতে নিজের পোস্টে ভুলবশত ট্যাগ করার জন্য ক্ষমাও চেয়েছেন ঐ ব্যাক্তি। লিখেছেন ” এটা মিসট্যাগ ছিল, আমি আপনাকে ট্যাগ করতে চাইনি। কিন্তু ভুলবশত তা হয়ে গিয়েছে। আপনাকে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না। যা হয়েছে আমি তাঁর জন্য ক্ষমাপ্রার্থী। অনেক ভালোবাসা আপনার জন্য।” 

গত মাসেই অজয় দেবগণ ও শাহরুখ খানের সঙ্গে একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনী প্রচারে অংশ নেওয়ার কথা শোনা যায় অক্ষয় কুমারের। আর তারপর থেকেই ভক্তদের নানা সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই নিজের সিদ্ধান্তে বদল আনেন খিলাড়ি। নিজের ফ্যানেদের কাছে ক্ষমা চান তিনি। সঙ্গে এও জানান তাঁর ফ্যানেদের এই বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত প্রতিক্রিয়া তাঁর উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। এবং তিনি কথা দেন যে তাঁর এই বিজ্ঞাপনী প্রচার থেকে অরজিত অর্থ তিনি মানবিক কল্যাণে ব্যয় করবেন। 

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা