আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন টলিউড অভিনেত্রী ইধিকা

নিজস্ব প্রতিনিধিঃ  ফের বাংলাদেশের সিনেমায় দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী ইধিকা পালকে।  এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশের সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। জানা গিয়েছে, ইধিকার পরবর্তী  বাংলাদেশী সিনেমা হল ‘সিকান্দার’। সেই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে।

ইধিকাকে এরআগে দেখা গিয়েছে বাংলাদেশেরপ্রিয়তমা’ ও ‘কবি’ এই দুটি সিনেমায়। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’  ছিল অভিনেত্রীর জনপ্রিয় ছবি।  অন্যদিকে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ ছবিতে শরীফুল রাজের বিপরীতে দেখা গিয়েছিল ইধিকাকে। আর এবার ইধিকাকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে।

‘সিকান্দার’ সিনেমাটি মূলত প্রেমের ওপর তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এই সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন।  জানা গিয়েছে, আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।

উল্লেখ্য, ইধিকা বাংলা টেলিভিশন জগতে খুবই জনপ্রিয়। তাঁকে ‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। টেলিভিশনে অভিনয়ের দৌলতে এখন ইধিকা ঘরে ঘরে বেশ পরিচিত মুখ। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।  বর্তমানে টলিউডের পাশাপাশি বাংলাদেশের বেশ জনপ্রিয় ইধিকা।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ