ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের একটি ছয়তলা আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে 'রহস্য মৃত্যু' 'ভূতের ভবিষ্যৎ' খ্যাত পরিচালক অনীক দত্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের একটি ছয়তলা আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে ‘রহস্য মৃত্যু’ ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্তের। বুধবার (২৭ মে) আচমকাই এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে বিনোদন মহলে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নায়ক জিতু কামাল।

জানা গিয়েছে, ওই আবাসনের তৃতীয় তলায় থাকতেন অনীক দত্ত। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই তাঁর ছাদ থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে রহস্য ঘনাচ্ছে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়েছে নাকি তাঁর মৃত্যু দুর্ঘটনাজনিত, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন গড়িয়াহাট থানার অফিসার ও ইনচার্জ, সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরাও গিয়েছেন। তাঁর আবাসনকে ঘিরে ফেলা হয়েছে। গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। এখনও ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন পরিচালকের আবাসনে। পুলিশ পরিচালকের পড়ে যাওয়ার জায়গাটি চক দিয়ে মার্কিং করে তদন্ত শুরু করেছে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। এই বিষয়ে পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তও কিছু বলতে অস্বীকার করেছে। তাঁর মেয়ে থাকে মুম্বইয়ে।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে গিয়েছিলেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ তিনি ছবিতে তুলে ধরেছিলেন, তা বাংলা ছবির জন্যে ‘মাইলস্টোন’। একই ধাঁচে তার পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও বক্সঅফিসে সুনাম অর্জন করেছিল। এছাড়া জিতু কামালকে নিয়ে ‘অপরাজিত’ ছবিও তিনি তৈরি করেছিলেন। সেটিও ভীষণ জনপ্রিয়তা পায়। এই ছবিটি বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। তাঁর শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ মুক্তির জন্যে অপেক্ষায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। রানা সরকার, পরিচালক অরিন্দম শীল থেকে সবাই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ