শুরু হল সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’-র তোড়জোড়

এবার 'পাকা দেখা' সারবেন সোহম-সুস্মিতা।এই প্রজন্মের সিংহভাগই নিজে পছন্দ করে বিয়ে করতে পছন্দ করে। আর এসবের মধ্যেই থাকে অফিসের চাপ। এই সব কিছুই এই ছবির উপজীব্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টলিপাড়ার নতুন জুটি সোহম-সুস্মিতা।  পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর তত্বাবধানে এবার ‘পাকা দেখা’ সারবেন সোহম-সুস্মিতা। শুক্রবার থেকে শুরু হল ছবি ‘পাকা দেখা’-র শুটিং। জানা যাচ্ছে, কলকাতা ও উত্তরবঙ্গে এই ছবির শুটিং হবে। শুধু অভিনেতা নন এই ছবিতে সোহম প্রযোজকও বটে। এই  ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে  সোহম এন্টারটেনমেন্ট ও সোনম মুভিজ।  মডেলিং দুনিয়ার মাধ্যমে হাতেখড়ি সুস্মিতার।  এরপর থেকেই ‘প্রেম টেম’ এর এই নায়িকা এখন পরিচালক, প্রযোজক থেকে দর্শক সকলেরই বেশ পছন্দের। বলা যায় সকলের মধ্যমণি তিনি । আর সেই মত নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে একে একে নতুন নতুন ছবি দর্শকদের সামনে নিয়ে আসছেন সুস্মিতা। 

ঠিক কি ধরণের গল্পকে বেছে নেওয়া হয়েছে এই ছবির জন্য? আজকের প্রজন্মের বিয়ে, সম্পর্ক, কমিটমেন্ট নিয়ে এক ফোবিয়া রয়েছে। এই প্রজন্মের সিংহভাগই নিজে পছন্দ করে বিয়ে করতে পছন্দ করে। আর এসবের মধ্যেই থাকে অফিসের চাপ। এই সব কিছুই এই ছবির উপজীব্য। পাত্র পাত্রী নির্বাচনের পর দুই পরিবার পাকা দেখা সারার সময়ই কি কোন টুইস্ট আসবে তাই দেখার। 

এই ছবিতে সোহম ও সুস্মিতার চরিত্রের নাম যথাক্রমে জয় ও  তিয়াশা। ব্যাঙ্ককর্মী জয়ের জীবন চলে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে আর অন্যদিকে আইটি সেক্টরের কর্মী তিয়াশা কাজের চাপে জেরবার। কাজ, অফিস সামলে সে কোনও কিছুই করে উঠতে পারে না। এদিকে বাড়িতে চলে বিয়ের তোরজোড়। জয়কে জামাই হিসাবে পছন্দ তিয়াশার বাড়ির মানুষেরও। কিন্তু শেষে কী অপেক্ষা করছে এই নিয়েই ছবি ‘পাকা দেখা’। সোহম- সুস্মিতা ছাড়াও এই ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দীপঙ্কর দে, দোলন রায় প্রমুখেরা। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?