‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তমযুগের লিভিং লেজেন্ড। থিয়েটার থেকে বড়পর্দা, ছোটপর্দা সবেতেই তিনি অভিনয়ের ছাপ রেখে চলেছেন। ৮৯ বছর বয়সে আজও তিনি ক্যামেরায় সাবলীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিনেমায় উত্তম-সুচিত্রা জুটি নিয়ে যেমন উন্মাদনা রয়েছে মানুষের মধ্যে, তেমনি উত্তম-সাবিত্রী জুটিরও দর্শকদের মনে বিশেষ স্থান রয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তমযুগের লিভিং লেজেন্ড। থিয়েটার থেকে বড়পর্দা, ছোটপর্দা সবেতেই তিনি অভিনয়ের ছাপ রেখে চলেছেন। ৮৯ বছর বয়সে আজও তিনি ক্যামেরায় সাবলীল। যদিও বর্তমানে তাঁকে বেশিরভাগ সময়ে ছোটপর্দাতেই দেখা যায়। এখন তাঁকে ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই বয়সেও সমানতালে ক্যামেরার সামনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এবার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির থেকে তাঁকে ডি.লিট সম্মানে ভূষিত করা হল।

অনুষ্ঠানে গিয়ে তিনি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা স্মরণ করেন। জানান, তিনি ছোটবেলায় যখন বাংলাদেশ থেকে ভারতে আসেন, তখন তিনি এক নেতাকে ভাষণ দিতে দেখে নেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাবার গ্রামোফোনের চোঙাকে মাইক বানিয়ে ভরদুপূরে এলাকায় এলাকায় ‘ভাত দেব, কাজ দেব’ বলে হাঁকিয়ে বেরিয়েছেন তিনি। এই জন্যে তাঁর বাবার কাছে খুব বকুনি শুনতে হয়েছিল। কিন্তু নেতা হওয়া আর হয়নি। অভিনেতা হয়েছেন। আসলে মানুষ যা না চায়, সেটাই হয়ে যায় কোনও কোনও সময়ে।

ডি.লিট উপাধি পেয়ে খুবই খুশি অভিনেত্রী। এরপর আরও একটি ঘটনা স্মরণ করে তিনি বলেন, তাঁদের কোনও ভাই নেই। ছেলের আশায় একের পর এক মেয়ের জন্ম দিয়েছেন তাঁর মা। সব মিলিয়ে তাঁরা ১০ বোন। তাঁর যখন জন্ম হয়, তখন সবাই ভেবেছিল এবার বোধহয় ছেলে হবে। সেই নিয়ে ফুল-মিষ্টি নিয়ে সকলে তাঁদের বাড়িতে হাজির হয়েছিল। কিন্তু যখন তাঁর জন্মের খবর সবাই পেল, তখন সবার আশা ভেঙে যায়। আবারও মেয়ে হওয়ার খবরে বাড়ির সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছিল। সেই সময়ে তাঁর দিদিরা পাশের এক আত্মীয়ার বাড়ি গিয়েছিল। কিন্তু মেয়ে হওয়ার খবর পেয়ে তাঁরা সেদিন আর বাড়ি ফেরেননি। সবাইকে কাঁদিয়ে সাবিত্রী দেবীর জন্ম, আজ তিনিই টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। আসলে সময় কখন যে কাকে কী বানিয়ে দেবে, তা কে বলতে পারে!

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের