টলিপাড়ার দুর্গা পুজোয় এবার মধ্যমণি রাজপুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সকালে নতুন শাড়ি পাঞ্জাবিতে অঞ্জলি দেওয়ার পাশাপাশি ঢাক বাজানো, ধুনুচি নাচ সন্ধি পুজো অষ্টমীর অন্যতম অঙ্গ। সাধারন মানুষ থেকে তারকারা প্রত্যেকেই এই দিন পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের সঙ্গে পুজো প্যান্ডেলে আনন্দ মেতে ওঠেন। কেউ বা অঞ্জলির লাইনে অন্যদের হাতে তুলে দেন ফুল কেউ বা মেতে ওঠেন ধুনুচি নাচে কেউ বা হাতে তুলে নেন ঢাকের কাঠি। এবারেও তার ব্যাতিক্রম হলনা। একদিকে যেমন বাড়ির পুজোয় ব্যাস্ত থাকলেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, তেমনি সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে উপস্থিত হয়ে ঢাক বাজালেন সৌরভ গাঙ্গুলি ও দেব প্রসেনজিতের মত তারকা। আবার চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে উপস্থিত হলেন জুন মালিয়া। তবে সবচেয়ে বেশী নজর কাড়লেন রাজপুত্র।

সোমবার সকালে ছেলে ইউভানকে নিয়ে হাতিবাগানের কুণ্ডু বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী(Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Shubhoshree Ganguly)। সেখানেই মায়ের কোলে বসে অঞ্জলি দিলেন ছোটো ইউভান। এরপর বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে বাজালেন ঢাক।

অষ্টমীর সকালে অঞ্জলি দিতে ছেলে ইউভানকে সঙ্গে নিয়েই হাতিবাগানের কুণ্ডু বাড়ির পুজোতে হাজির হন রাজ-শুভশ্রী। রাজের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবী ও হলুদ রঙের ধুতি। অন্যদিকে শুভশ্রী পরেছিলেন গোলাপি রঙের শাড়ি।

পুজো মণ্ডপে সকলের সঙ্গে ঢাক বাজান রাজ। একদিকে যখন রাজ ঢাক বাজাতে ব্যাস্ত, তখনই অন্যদিকে ঢাকের তালে কাঁসর বাজাতে দেখা যায় শুভশ্রীকে। এই সময়েই বাবার দেখাদেখি ঢাক বাজাতে দেখা যায় ছোট ইউভানকে। এদিন বাবার মতই ধুতি পাঞ্জাবি পরেছিলেন রাজপুত্র। তবে শুধু বাবার সঙ্গে ঢাক বাজানোই নয় মায়ের কোলে বসে অঞ্জলিও দেন ইউভান(Yuvan Chakarabarty)।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা