মিঠাই এর মহিলা ভিলেন এবার বড়পর্দায়

এবার ছোট পর্দার এই মুখ তোর্সা ওরফে তন্বী লাহা রায়কে এবার দেখা যাবে বড় পর্দায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট পর্দায় ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাইয়ের পাশাপাশি তোর্সার নানা কুটিলতাও কিন্তু দর্শকদের কাছে বেশ নজর কাড়ে। কারণ এই কুটিলতার জন্যই তো গল্পে আরও বেশি টুইস্ট আসে। যদিও বাস্তবে মিঠাই ওরফে সৌমিতৃষার এবং তোর্সা অর্থাৎ তন্বী ভীষণ ভালো বন্ধু। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও প্রকাশ্যে এলেই বোঝা যায় তাদের মধ্যকার রসায়ন। এবার ছোট পর্দার এই মুখ তোর্সা ওরফে তন্বী লাহা রায়কে এবার দেখা যাবে বড় পর্দায়।

বলে রাখা ভালো রাজা চন্দের পরিচালনায় ‘আজব প্রেমের গল্প’তে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন এর আগে তন্বী। যদিও এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু অতিমারির কারণে ছবিটি বড় পর্দায় মুক্তি পায়নি। পরে দেখানো হয়েছিল তা প্রথম সারির ওয়েব প্লাটফর্মে। কাজেই বড় পর্দার জন্য কাজ করলেও প্রথম ছবির  এহেন ফল তাঁকে খানিক হতাশ করেছিল। কিন্তু অতিমারির বাড়বাড়ন্ত কিছুটা কমতেই মিঠাই এর ভিলেন তোর্সার জন্য এল সুখবর। ফের বড়পর্দায় কাজ করার সুযোগ পেলেন তোর্সা অর্থাৎ তন্বী। জানা যাচ্ছে সৌম্যজিৎ আদকের নতুন ছবি ‘হৃদয়পুর’ এ অভিনয় করবে সে। বিপরীতে রয়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক প্রমুখ। 

এই ছবিতে তন্বীর চরিত্রের নাম মধুমিতা। যাকে সংক্ষেপে সবাই ডাকে মধু বলে, ছবিতে তুলে ধরা হবে ত্রিকোণ প্রেম এবং থাকবে তাতে অনেকগুলি স্তর। ছবিতে তন্বীর চরিত্রের সমস্ত রকমের উপাদান থাকবে বলেই  জানা যাচ্ছে। আর তার পাশাপাশি পরিচালক সৌম্যজিৎ আদক এবং সহ অভিনেতা সৌরভ দাস যাদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালই নাকি । তাদের সঙ্গে কাজ করতে পারা তন্বীর জন্য এক উপরি পাওনা বলেই জানিয়েছএব অভিনেত্রী স্বয়ং। 

বলে রাখা ভালো বর্তমানে তৃণা সাহা, শ্বেতা ভট্টাচার্যের বড় পর্দায় উত্তরণের পর এবার সেই তালিকায় নাম লেখালেন ছোট পর্দার ভিলেন তন্বী লাহা রায়। কিন্তু নায়িকারা ডাক পেলেও নায়করা কেন বড় পর্দায় ডাক পাচ্ছেন না? সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফে তন্বীর কাছে প্রশ্ন রাখা হলে তিনি খানিক মজা করে বলেন ছোট পর্দা নারী প্রধান। ধারাবাহিকগুলির গল্প আবর্তিত হয় মহিলা কেন্দ্রিক চরিত্রগুলিকে ঘিরেই। আর সেখান থেকেই হয়তো বড় পর্দায় নায়িকারা বেশি সুযোগ পাচ্ছেন।

ছোট পর্দায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্র সামলানোর পাশাপাশি বড় পর্দার কাজ কীভাবে সামলাবেন তন্বী? এ প্রসঙ্গে সে জানিয়েছে এই মাস জুড়ে গোটাটাই চলবে ছবির শুটিং। গুরুত্বপূর্ণ শটগুলো নাকি এখনও নেওয়া বাকি । সেখান থেকে দানা বাঁধে মিঠাই শেষ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন। সে প্রসঙ্গে তন্বী জানিয়েছেন টিআরপিতে ওঠাপড়া , মৃত্যুর মুখ থেকে মিঠাই এর ফিরে আসা এইসব মিলিয়েই নাকি গুঞ্জন তৈরি হয়েছিল কিন্তু সেই সব কিছুই ভুয়ো। ধারাবাহিকটি শেষ হচ্ছে না। অন্য দিকে তাঁর ছবির শুটিংও চলছে। কাজেই দুই কাজ তাল মিলিয়ে করে চলার সমস্ত প্রস্তুতিই নাকি সে নিয়েছিল। এবং সবশেষে সমস্ত কাজ চালিয়ে যেতে পারার জন্য চ্যানেল কর্তৃপক্ষকে এবং ধারাবাহিকের পরিচালককে এতখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ধন্যবাদ জানিয়েছেন তন্বী। 

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা