মুক্তি পেল ‘অ্যাটাক’র ট্রেলার, নতুন ছবি নিয়ে কী বললেন জন আব্রাহাম জানুন

মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত অ্যাকশন ধর্মী থ্রিলার 'অ্যাটাক' এর ট্রেলার। সায়েন্স ফিকশনের এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত অ্যাকশন ধর্মী থ্রিলার ‘অ্যাটাক’র ট্রেলার। সায়েন্স ফিকশনের এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জন। সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কথা বলতে গিয়ে জন বলেছেন ”যদি হলিউডে এমন ছবি তৈরি হতে পারে তাহলে বলিউডে কেন নয়?” জন আরও বলেছেন তাঁর নতুন ছবি নিয়ে, তাঁর মতে ”আমাদের এখানে বাজেট একটা বড় বিষয়। কিন্তু তা সত্বেও ভালো মানের ছবি  তৈরিতে মন দিতে হবে। একটা ছবির যতই প্রচার করা হোক না কেন, তা খারাপ মানের ছবি হলে কখনই চলবে না। কেন আমরা হলিউডের সঙ্গে পাল্লা দিয়ে ছবি বানাতে পারব না? কেন আমরাও আমাদের ছবি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে বলার সুযোগ দেবো না যে ভারতীয়রাও পারে? আমাদের নতুন এই ছবি ‘অ্যাটাক’ নতুন প্রজন্মের বিশেষভাবে ভালো লাগবে বলেই আশা রাখছি।”   

লক্ষ্য রাজ আনন্দের পরিচালনায় এই ছবিতে রয়েছেন জন আব্রাহাম, রাকুল প্রীত সিং ও  জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০২০ সালের ১৪ অগাস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এদিন মুক্তি পেল ছবির দ্বিতীয় ট্রেলার। এবং বলে রাখা ভালো প্রথম অংশে মুক্তি পাওয়ার পর দ্বিতীয় অংশো তৈরি হবে এই ছবির। ছবিতে একজন সুপার সোলজার হিসাবে দেখা যাবে জনকে। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে ‘অ্যাটাক’। উল্লেখ্য, এসএস রাজামৌলির ছবি ‘RRR’ মুক্তির একসপ্তাহ পরেই মুক্তি পাবে জনের নতুন ছবি। যদিও সেই নিয়ে আত্মবিশ্বাস একেবারেই হারাচ্ছেন না তিনি। বরং আগামী ছবি নিয়ে তিনি ভীষণভাবে আশাবাদী। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে