জনপ্রিয়তা হ্রাস পেলেও TRP রেটিং শীর্ষে সেই ‘মিঠাই’

বাংলা সিরিয়ালের স্কোরবোর্ডেও কী করোনা হানা দিল? না চলতি সপ্তাহে দুই ধারাবাহিক চ্যানেলের প্রত্যেকটি সিরিয়ালের রেটিং নিম্নমুখী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিরিয়ালের স্কোরবোর্ডেও কী করোনা হানা দিল? না চলতি সপ্তাহে দুই ধারাবাহিক চ্যানেলের প্রত্যেকটি সিরিয়ালের রেটিং নিম্নমুখী। ‘মিঠাই’ থেকে ‘খুকুমনি হোম ডেলিভারি’ সবার স্কোর কমেছে বিগত সপ্তাহের তুলনায়। বিশেষ পর্ব চললেও স্কোর সন্তোষজনক নয় ‘উমা’, ‘ধুলোকনা’ ধারাবাহিকের। তবে নতুন সপ্তাহে রেটিং বেড়েছে ‘আলতা ফড়িং’-এর। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এর শুরুটা ভালো হয়েছে। সবমিলিয়ে বাংলা টেলিভিশনের স্কোর বোর্ড হাজির।

এই সপ্তাহতেই যাত্রা শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এর। যদিও শ্লট বদলে রেটিং-এর তালিকায় হু হু করে উপরে উঠে এসেছে কৌশিক-তৃণা সাহা অভিনীত ‘খড়কুটো’। ‘মিঠাই’-এর স্কোর সকলের উপরে থাকলেও হু হু করে কমছে জনপ্রিয়তা। রেটিং চার্টে একচেটিয়া শীর্ষস্থান দখল করেছিল জি বাংলার মিষ্টি ধারাবাহিক ‘মিঠাই’। সেই সিরিয়ালে এখন চলছে শোকের ছায়া। কিন্তু এর মধ্যেই ‘মিঠাই’কে ছুঁইছুঁই পরিস্থিতি তৈরি হয়েছিল ‘খুকুমনি হোম ডেলিভারি’ ও ‘উমা’র। কিন্তু চলতি সপ্তাহের রেটিং-এ হু হু করে পতন হয়েছে ‘খুকুমনি’। হয়ত দর্শকদের আর ‘শাপলা চিংড়ি’র স্বাদ ভালো লাগছে না। গত সপ্তাহে ‘মিঠাই’য়ের প্রাপ্ত নম্বর ১০.৪ এবং ‘খুকুমণি হোম ডেলিভারি’ ও ‘উমা’র প্রাপ্ত নম্বর যথাক্রমে ১০.২ ছিল। সেই জায়গায় চলতি সপ্তাহে ‘মিঠাই’-এর স্কোর ১০.২। ‘উমা’র স্কোর ‘৯.৩’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’ স্কোর নেমে এসেছে ‘৮.৬’। স্কোরবোর্ডে রেকর্ড পতন হয়েছে ‘যমুনা ঢাকি’র।

এক নজরে দেখা নেওয়া যাক চলতি সপ্তাহের স্কোরবোর্ড

মিঠাই -১০.২

খুকুমণি হোম ডেলিভারি-৮.৬

উমা-৯.৩

যমুনা ঢাকি- ৭.৩

অপরাজিতা অপু-৭.৭

সর্বজয়া- ৭.৩

করুণাময়ী রাণী রাসমণি-৭.৮

গাঁটছড়া-৮.১

ধুলোকণা-৮.২

মন ফাগুন- ৮.১

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা