ভালো বউমার ইমেজ ছেঁটে ফেললেন ঊর্মি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা। গত কয়েক বছর ধরেই দর্শকদের মনোরঞ্জনের জন্য একের পর এক নিত্য নতুন ধারাবাহিক নিয়ে এসেছে এই দুই চ্যানেল। এই সকল ধারাবাহিকের হাত ধরে অভিনেতা অভিনেত্রীরা হয়ে ওঠেন বাংলার ঘরের মানুষ।  এইসব ধারাবাহিকের গল্পগুলিতে প্রধান উপাদানই হলো গল্পের নায়িকার দশভুজা হয়ে ওঠার কাহিনী। যেখানে নায়িকারা একার হাতে সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা সামাল দিয়ে হয়ে ওঠেন শাশুড়ি মায়ের আদরের লক্ষীমন্ত বৌমা।  ব্যতিক্রম নন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Serial) এই পথ যদি না শেষ হয় (Ei poth jodi na sesh hoy) গল্পের নায়িকা ঊর্মিও। তবে সম্প্রতি ভালো বৌমার ইমেজ ছেঁটে ফেললেন ঊর্মি (Urmi)।

ব্যাপারটা কি? তবে কি গল্পে কোন টুইস্ট আসতে চলেছে? না। একদমই তা নয়। আসলে বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় নানারকম মজাদার ভিডিও রিল আকারে পোস্ট করার ট্রেন্ড রয়েছে। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নিজেদের বাড়িতে, কাজের জায়গায় বা ঘুরতে গিয়ে নানা রকমের মজাদার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল আকারে পোস্ট করেন। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের ঊর্মির  শাশুড়ির চরিত্রে অভিনেত্রী ময়না ব্যানার্জি। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।

ভিডিওতে দেখা যায় ধারাবাহিকের শুটিং ফ্লোরে গল্পের নায়ক টুকাই বাবু অর্থাৎ ঋত্বিককে চুল আছড়ে চশমা পরিয়ে দিচ্ছেন তার মা। আর পাশে নতুন কনের সাজে ঊর্মি অর্থাৎ অন্বেষা দাঁড়িয়ে গান গাইছেন, “যব তাক বেটা মাম্মি বলে তব তাক বেটা তেরা হ্যায়। অব তেরা বেটা ডার্লিং বলে অব তেরা বেটা মেরা হ্যায়”। শুধু তাই নয় শাশুড়ি মায়ের কাছ থেকে নিজের টুকাই বাবুকে কেড়েও  নিচ্ছেন ঊর্মি। যা দেখে মাথায় হাত দিচ্ছেন ঊর্মির শাশুড়ি মা। মজার এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও