সাইবার জালিয়াতি প্রতিরোধে শাহিদকে ব্যবহার, মুম্বই পুলিশের কাণ্ডে হতবাক নায়ক

তবে ছবিতে শাহিদ কাপুরের 'জাব উই মেট' চরিত্রটি এবং সিলিয়ান মারফির 'পিকি ব্লাইন্ডারস' চরিত্রের সঙ্গে তুলনা টানার কারণ তো অবশ্যই আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মুম্বই পুলিশ জানায় সাইবার জালিয়াতি রুখতে একটি অনন্য মেমের মাধ্যমে পাবলিক দের সাবধান করেছে। যেখানে একটি ছবিতে ‘জাব উই মেট’ থেকে শাহিদ কাপুরের ছবি এবং আরেকটি ছবিতে রয়েছেন ‘পিকি ব্লাইন্ডারস’ এর সিলিয়ান মারফি। হ্যাকারদের দ্বারা প্রতারিত হওয়ার আগে সাবধান করে দিচ্ছে মুম্বই পুলিশ। তাই সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মেমটি শেয়ার করা হয়েছিল। ছবিটি ভাইরাল হতেই শাহিদ কাপুর দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া জানায় এবং তিনি হাসি থামাতে পারেননি। সাইবার-আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিটি অ্যাকাউন্টের জন্য অনন্য পাসওয়ার্ড ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। মুম্বাই পুলিশ ইনস্টাগ্রামে হাস্যকর মেম শেয়ার করেছে। তবে ছবিতে শাহিদ কাপুরের ‘জাব উই মেট’ চরিত্রটি এবং সিলিয়ান মারফির ‘পিকি ব্লাইন্ডারস’ চরিত্রের সঙ্গে তুলনা টানার কারণ তো অবশ্যই আছে। আসলে মেমেতে আদিত্য এবং শেলবির চরিত্রগুলির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য রয়েছে শাহিদ এবং সিলিয়ানের।

তাই তাদের ছবির কোলাজ শেয়ার করার সময় মুম্বাই পুলিশ লিখেছে, “আপনার পাসওয়ার্ড ‘শেলবি’ সব অ্যাকাউন্টের জন্য আলাদা। এদিকে আপনার পাসওয়ার্ড।” শাহিদ কাপুর তার হাসি ধরে রাখতে পারেননি, এবং তিনি বেশ কয়েকটি হাসির ইমোজি দিয়ে মেমটি শেয়ার করেছেন।

এদিকে ক্যাটরিনা কাইফ, বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’ এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘যোধা’ বক্স অফিসে ৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে সংঘর্ষ এড়াতে, শহীদ কাপুরের আসন্ন ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। শিরোনামহীন সিনেমাটি ৯ ফেব্রুয়ারি, ২০২৪ এ মুক্তি পাবে।

এখনও পর্যন্ত শিরোনামহীন ছবিটি সম্পর্কে রিপোর্ট করা হয়েছে যে, এতে কৃতি শ্যাননকে একজন রোবট এবং শাহিদ কাপুরকে একজন বিজ্ঞানী হিসাবে যাবে। ধর্মেন্দ্রও সেই প্রজেক্টের অংশ যিনি শাহিদের দাদার চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়াকে। আসন্ন ছবিটি পরিচালনা করেছেন অমিত জোশী এবং আরাধনা সাহ।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য