জন্মদিনে ফিরে দেখা ভিকির বলিউড সফর

নানা ছবিতে নানা চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনই একজন ভার্সাটাইল অভিনেতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৫ সালে ‘মাসান’ ছবিতে তাঁর প্রথম অভিনয়। সেই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ ভিকি কৌশলের। এই ছবি করার পর বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছিলেন ভিকি। এবং তাঁর পর থেকে নানা ছবিতে নানা চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনই একজন ভার্সাটাইল অভিনেতা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সব ধরণের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত। আজ অভিনেতার জন্মদিন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মাসান-য়ে একজন নিচু জাতির চরিত্রে অভিনয় করেন ভিকি। যার পেশা ছিল বেনারসের এক শ্মশান ঘাটে মৃত মানুষের শেষকৃত্য করানো। হঠাৎ করে একজন মেয়েকে ভালোবেসে ফেলে সে। কিন্তু জাতপাত, ধর্ম এসব কিছু অন্তরায় হয়ে দাঁড়ায় সেখানে। কিন্তু সেই প্রেমকাহিনি শেষ হয় মেয়েটির মৃত্যুর পর। 

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ ছবিতে পার্শ্বচরিত্র কমলিকে নিজের অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন ভিকি। রণবীর কাপুরের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। 

এরপরের ছবি ‘মনমর্জিয়া’ তে একেবারে ভিন্নন ধারার চরিত্রে ধরা দেন ভিকি। একজন ডিজে-র ভূমিকায় দেখা যায় তাঁকে। যে কিনা রুমির প্রেমে হাবুডুবু খায় (তাপসী পান্নু) কিন্তু প্রেম করলেই তো আর হবে না। রাখতে হবে কথাও। কিন্তু ডিজে সান্ধুর ছিল কমিট্মেন্ট ফোবিয়া আর সেখান থেকেই সম্পর্কে ভাঙন। পরবর্তীকালে এই ছবি নিয়ে বলতে গিয়ে ভিকি বলেছিলেন যে এই চরিত্র করার জন্য তিনই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা এক অনবদ্য অভিজ্ঞতা। 

এর পরের ছবি ‘রাজি’। স্পাই- থ্রিলার ‘রাজিতে’তে ইকবাল সায়েদ এর চরিত্রে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেন ‘ভার্সাটাইল অভিনেতা’ ভিকি কৌশল। 

‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তুমুল সাড়া ফেলেছিল। আদিত্য ধরের পরিচালনায় এই ছবিতেও দর্শক নতুনভাবে আবিষ্কার করলেন ভিকিকে। মেজর বিহান সিংয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যা দর্শক মনে ছাপ ফেলে যায়। শুধুই তাই নয় তাঁর মুখে এই ছবির বিখ্যাত সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ? হাই স্যার’ অসম্ভব জনপ্রিয়তা পায়।

শেষ তাঁকে দেখা গিয়েছিল সুজিত সরকারের পরিচালনায় ‘সর্দার উধম’ ছবিতে। নিজের অভিনয় জীবনের সেরা কাজ এই ছবিতে দর্শকদের উপহার দিয়েছেন ভিকি।  

ব্র্যান্ডেড হানিতে-ও চিনির সিরাপ? মাত্র ৩ উপাদান দিয়েই বাড়িতে বানান খাঁটি মধু

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা