‘আর কোনদিন স্বপ্ন পূরণ হবে না’ : বিদ্যা বালন

অনেকবার, আমি গুলজার সাহেবকে নির্লজ্জভাবে জিজ্ঞাসা করেছি যে, 'এক বিজ্ঞাপন ফিল্ম কর লিজিয়ে মেরে সাথ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে প্রতিষ্ঠিত হতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। মোটা ফিগারের জন্যে অনেক কটূক্তি শুনতে হয়েছে, এমনকী একই ছবিতে তাঁর সহকর্মীরা মোটা হওয়ার জন্যে তাঁকে নিয়ে কম হাসিঠাট্টাও করেনি। সম্পূর্ণ অভিনয় দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। ভেঙে দিয়েছেন বলিউডের বাধাধরা ত্যাবু। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালন কে নিয়ে। তাঁকে নিয়ে আলোচনার করার কারণ, রবিবারে বছরের শুভ সূচনায় ৪৪ বছরে পদার্পণ করলেন তিনি। আজ তাঁর জন্মদিন। আজ জানাব অভিনেত্রীর কেরিয়ারের একটি অজানা দিক। শোনা যায়, শুরুতে অভিনেত্রী কিংবদন্তি লেখক, পরিচালক গুলজার সাহেবের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। ২০১৯ সালের একটি সাক্ষাৎকারে, বিদ্যা বালান নিজেই জানিয়েছিলেন তিনি সর্বদা গুলজারের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তবে গুলজার সাহেব অনেক আগেই চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

২০০৫ সালে সঞ্জয় দত্ত-অভিনীত পরিণীতার মাধ্যমে বিদ্যা বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি লাগে রাহো মুন্না ভাই (2006), ভুল ভুলাইয়া (2007), দ্য ডার্টি পিকচারের (2011)মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। এছাড়াও মিশন মঙ্গল (2019), শকুন্তলা দেবী (2020), কাহানি-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সৌন্দর্য দিয়ে নয়, তাঁর বর্ণাঢ্য অভিনয় ইউনিক একটি দিক রয়েছে। যা সবসময় দর্শকদের আকৃষ্ট করে। তবে বিদ্যা সবসময় কাজ করতে চেয়েছিলেন, গীতিকার, ফিল্ম নির্মাতা গুলজারের সঙ্গে।

তাঁর কথায়, “আমার কোনো বাকেট লিস্ট নেই। ঈশ্বরের আশীর্বাদে আমার চাহিদা সব সময়ই পূরণ হয়েছে। আমার বাবা-মা আমাদের স্বপ্ন দেখার স্বাধীনতা দিয়েছেন। আমার বোন একটি বিজ্ঞাপন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। আমি চলচ্চিত্রে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমার কখনই দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল না। আমি কেবল অদূর ভবিষ্যতের কথাই ভাবি। এর কারণেই আমার জীবন সুখের। এমনকী শুরুতে আমি তারকা হওয়ার স্বপ্ন দেখিনি। তবে হ্যাঁ, আমি সবসময় গুলজার সাহেবের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম কিন্তু তিনি আর পরিচালনা করেন না এখন। অনেকবার, আমি গুলজার সাহেবকে নির্লজ্জভাবে জিজ্ঞাসা করেছি যে, ‘এক বিজ্ঞাপন ফিল্ম কর লিজিয়ে মেরে সাথ’। আমি উডি অ্যালেনের সঙ্গেও কাজ করতে চাই।” বিদ্যাকে শেষ দেখা গিয়েছিল সুরেশ ত্রিবেণীর জলসায়, যেখানে তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র