ভাঙড়ে নজর দিতে বিভিন্ন থানায় ৬৭ অফিসার, শান্তনু-ঘনিষ্ঠদেরও বদলি করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ভাঙড়ে বিশেষ নজর লালবাজারের। গত কয়েক দশক ধরে বাংলার রাজনীতিতে ‘ভাঙড়’ আর কেবল একটি ব্লকের নাম নয়। রাজনৈতিক সংঘাতের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবার ভাঙড়কে শক্ত করতে আসরে নেমেছে লালবাজার। বিভিন্ন পদের ২৭৩ জন পুলিশকর্মী ও আধিকারিকের রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জনকেই বদলি করা হয়েছে ভাঙড় ডিভিশনের বিভিন্ন থানায়। 

লালবাজার সূত্রে খবর, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক রুহুল আমিন আলি শা। কলকাতা পুলিশ ওয়ালফেয়ারের আহ্বায়ক ছিলেন তিনি। মূলত তিনি হেড কোয়ার্টার ফোর্সে কর্মরত ছিলেন। কিন্তু পুলিশ ওয়েলফেয়ারের কাজ করতেন তিনি। শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে তিনি চলতেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি কলকাতা পুলিশ ওয়ালফেয়ারের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজন পুলিশকর্মী ও আধিকারিকদেরও ভাঙড়-সহ বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

ভাঙড় একটি বড় জায়গা। পুরো ডিভিশনে প্রায় ৬টি থানা রয়েছে। কিন্তু সেখানে পুলিশের সংখ্যা অত্যন্ত কম। ভাঙড় ডিভিশনের বিভিন্ন থানায় ৬৭ জনকে বদলি করা হয়েছে। ৩৪ জনের মধ্যে ১১ জন সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে ভাঙড়ে। পাশাপাশি ৬২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টরের মধ্যে ১৭ জনকে, সাতজন মহিলা এএসআই-এর মধ্যে একজনকে, ১১১ কনস্টেবলের ৩৭ জনকে, ১৭ জন মহিলা কনস্টেবলের মধ্যে একজনকে ভাঙড় ডিভিশনে বদলি করা হয়েছে। পাশাপাশি চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া ৩ জন পুলিশ চালকের মধ্যে ১ জনকে ভাঙড় ডিভিশনে বদলি করা হয়েছে। এখানেই শেষ নয়, ভাঙড় ডিভিশনে বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এই ডিভিশনে পুলিশকর্মীদের অভাব কমাতেই উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের