নেটা নাগরিকদের চরম হুঁশিয়ারি বিদ্যা বালনের, হঠা‍ৎ কী হল ‘ডার্টি পিকচার’ নায়িকার?

তবে, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভিডিও গুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, এবং আমি কোনওভাবেই এর বিষয়বস্তুকে সমর্থন করি না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ডিজিটাল অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে প্রতারকরা। নানারকমের জালিয়াতির ফাঁদ পাতছে তাঁরা। আর তাতেই বেশি ব্যবহার করা হচ্ছে সেলিব্রিটিদের ছবি। যাতে সহজেই মানুষকে বোকা বানিয়ে লুঠ করা যায়। এবার প্রতারকদের এমন কারসাজিতে বিপাকে পড়লেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী বিদ্যা বালন। রশ্মিকা মান্দান্নার মতো ছড়িয়ে পড়ল তাঁরও একটি ‘ডিপফেক’ ভিডিও। তবে ছেড়ে দেওয়ার পাত্রী নন বিদ্যাও, সোশ্যাল মিডিয়ায় এসে রীতিমতো হুঁশিয়ারি দিলেন নেটিজেনদের। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাক-মুখ হুবহু বিদ্যা বালন। তাঁর কন্ঠস্বরও চেনা। কিন্তু তিনি বিদ্যা নন।

AI দিয়ে তৈরি করা হয়েছে তাঁর ভুয়ো ভিডিও। রবিবার অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সতর্ক করলেন ভক্তদের। জানালেন, ইন্টারনেটে তাঁর বেশ কয়েকটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছে। এগুলি সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI artificial intelligence) ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিদ্যা সোফায় বসে বললেন, “হাই, আমি হলাম আপনাদের সবার প্রিয় বিদ্যা বালন”। ভিডিওটি শেয়ার করে, অভিনেত্রী একটি বিশাল ‘স্ক্যাম অ্যালার্ট’ চিত্রণ পোস্ট করেছেন। পাশাপাশি, ইনস্টাগ্রাম অনুসারীদের উদ্দেশ্যে লিখেছেন, “দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে একাধিক ভিডিও প্রচারিত হচ্ছে, যেগুলিতে আমার ছবি দেখানো হচ্ছে। তবে, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভিডিও গুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। এটি আমি নই বা এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, আমি কোনওভাবেই এর বিষয়বস্তুকে সমর্থন করি না। ভিডিওগুলি আমার বলে দাবি করা হচ্ছে। তাই আমি সকলকে তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)

এর আগে রশ্মিকা মান্দান্না, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কাজল, নয়নতারা, রণবীর সিংহ, আমির খান, দীপিকা পাড়ুকোনের মতো একাধিক বিখ্যাত তারকা দের ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের আপত্তিকরভাবে দেখানো হয়েছিল। যার ফলে অনেক সমস্যায় পড়েছিলেন তাঁরা। এবার এই তালিকায় যোগ হলেন বিদ্যা বালন। কাজের ক্ষেত্রে, বিদ্যাকে শেষবার ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে হিট হয়েছিল। ছবিটিতে কার্তিক আরিয়ান এবং মাধুরী দীক্ষিতও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল