‘তাঁর উপহার এখনও হাতে পরে আছি’, প্রিয় ভক্তের মৃত্যুতে শোকাহত বিদ্যা সিনহা মিম

সোশ্যাল মিডিয়ায় ভক্তের সঙ্গে একটি ছবি দিয়ে অভিনেত্রী লিখলেন, খুব অল্প সময় চেনেন তাঁকে। কিন্তু এই অল্প সময়ে মিমের খুব কাছের হয়ে গিয়েছিলেন মিম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের সকল ইন্ডাস্ট্রির তারকাদের ভক্তসংখ্যা অবাধ। সোশ্যাল মিডিয়াতেও বিপুল সংখ্যক ভক্তসংখ্যা উপভোগ করেন তাঁরা। বলা চলে, ভক্তরাই তারকাদের সাফল্যের শীর্ষে তুলছে আবার তাঁরাই তাঁদের মাটিতে নামিয়ে দিচ্ছে। আর ভক্তদের কাছাকাছি পৌঁছতে কোনও কসরত ছাড়েন না তারকারা। কোনও কোনও সময়ে প্রিয় তারকারা ভক্তদের কাছে ভগবান তুল্যও হয়ে ওঠেন। তারকাদের কাছাকাছি যাওয়ার জন্যে কত কিছু করেন ভক্তরা। এক্ষেত্রে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা খুবই লাকি, কেননা তাঁদের কোনও নতুন ছবি বা তাঁদের জন্মদিন নানাভাবে উদযাপন করেন ভক্তরা।

তবে খুব ভক্তই পারে প্রিয় তারকা আলাদা করে নজর কাড়তে। তাই প্রিয় ভক্তের কোনও বিপদেও ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না তাঁরা। সম্প্রতি এক ভক্তকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। নাজিয়া নামে তাঁর ওই ভক্ত গত ১ এপ্রিল সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এতে গভীরভাবে শোকাহত নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সঙ্গে একটি ছবি দিয়ে অভিনেত্রী লিখলেন, খুব অল্প সময় চেনেন তাঁকে। কিন্তু এই অল্প সময়ে মিমের খুব কাছের হয়ে গিয়েছিলেন মিম। কিন্তু তাঁকে আরও ভালো করে জানার আগেই চলে গেলেন ডক্টর নাজিয়া। এত বছরের ক্যারিয়ার তিনিই ছিলেন তাঁর সত্যিকারের স্পেশাল একজন ভক্ত। তাঁর সমস্ত সিনেমা মুক্তির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে কখনই ভুলতেন না অভিনেত্রীর সেই ভক্ত!

গতবছর অন্তর্জাল মুক্তির সময় বিদ্যার সঙ্গে দেখা করার জন্যে সারাদিন অপেক্ষা করেছিলেন ওই ভক্ত। তার পর তাঁর সঙ্গে দেখা হওয়ার পর একটা সোনার ব্রেসলেট উপহার দেন ভক্ত। চেনা পরিচয় ছাড়া কেউ কাউকে এতটা ভালবাসেতে পারে, তা ওই ভক্ত না থাকলে জানতেই পারতেন না বিদ্যা। এখনও তাঁর দেওয়া সেই ব্রেসলেট পরে আছেন বিদ্যা। তবে তাঁর মৃত্যুর খবর তিনি তাঁর ফেসবুক থেকে পেয়েছেন। ভেবেছিলেন হয়তো মিথ্যে খবর। কিন্তু সত্যি তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারছেন না বিদ্যা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট