তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বরাবরই ভিন্ন ধারার ছবি বানান তিনি। ‘মকবুল’, ‘ওঙ্কারা’ ও ‘হায়দার’-এর মতো ছবি বানিয়ে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন ভিন্নধর্মী পরিচালক বিশাল ভরদ্বাজ। এবার তিনি ধর্ষণের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সাংবাদিক তথা ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের ধর্ষণ মামলা নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন। এক সাক্ষা‍ৎকারে ‘মকবুল’ পরিচালক জানিয়েছেন, ‘মামলায় দেওয়া পরস্পরবিরোধী রায়গুলোই তাঁকে বড় পর্দায় এই কাহিনি তুলে ধরার বিষয়ে আগ্রহী করে তুলেছে।’

২০১৩  সালের নভেম্বর মাসে গোয়ার এক পাঁচতারা হোটেলে ‘তহেলকা’র একটি অনুষ্ঠান চলাকালীন তরুণ তেজপাল তাঁকে যৌন নির্যাতন করেন বলে গোয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তদন্তে নেমে গোয়া পুলিশ জানায়, ৭ ও ৮ নভেম্বর, পর পর দু’দিন ওই তরুণীকে নির্যাতন করা হয়। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও তরুণীর অভিযোগের সঙ্গে মিলে গিয়েছে। ৩০ নভেম্বর গ্রেফতার হন তেজপাল। ছ’মাস গোয়ার ভাসকোর একটি জেলে বন্দি ছিলেন তিনি। যদিও বিশিষ্ট সাংবাদিক তরুণ তেজপালের দাবি ছিল, গোয়ার বিজেপি সরকারের সমালোচনা করার প্রতিশোধ হিসেবে ধর্ষণের মামলা আনা হয়েছে। ২০১৭ সালে গোয়ার নিম্ন আদালত তেজপালকে নির্দোষ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যায় গোয়া সরকার। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি নীলা গোখেল এবং অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায় খারিজ করে দেওয়ার পাশাপাশি তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে। আত্মসমর্পণের জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে তহেলকা প্রতিষ্ঠাতাকে। রায়ের পরেই তেজপাল দাবি করেছেন, তিনি ‘রাজনীতির শিকার’। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন।’

‘ভ্যারাইটি’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ‘মকবুল’ পরিচালক বিশাল ভরদ্বাজ জানান, ‘তরুণ তেজপালের ধর্ষণ মামলার উপরে ছবি নির্মাণ করতে চলেছেন তিনি।’ কেন এমন সিদ্ধান্ত তার কারণ ব্যাখ্যা করে ভরদ্বাজ বলেন, ‘নিম্ন আদালত ও বোম্বে হাইকোর্টের রায়ের মধ্যকার এই বৈপরীত্য বিষয়টি কাহিনিচিত্র নির্মাণের জন্য অত্যন্ত উপযুক্ত করে তুলেছে। এই মামলায় এমন অনেক তথ্য ও ঘটনা রয়েছে যা কারও জানা নেই; পর্দায় সেগুলো দেখে মানুষ যেমন কৌতূহলী হবে, তেমনই অবাকও হবে।’

পরিচালক এও জানিয়েছেন, ‘তিনি আইনি নথিপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে পড়েছেন। মামলার জটিল বিষয়গুলো আরও ভালভাবে বোঝার জন্য গোয়ার নিম্ন আদালতের দেওয়া ৫২৭ পৃষ্ঠার রায়টি একাধিকবার পড়েছেন।’ কীভাবে তিনি এই মামলার প্রতি আকৃষ্ট হলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে বিশাল বলেন, ‘সমাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। কোনও পূর্বনির্ধারিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ছবি তৈরি হবে না। বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ ছবিতে মুখ্যচরিত্রে কাকে দিয়ে অভিনয় করাবেন, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি পরিচালক। শুধু জানিয়েছেন, ‘তিনি চান মুখ্য চরিত্রাভিনেতা যেন মামলাটি সম্পর্কে কোনও পূর্ব-ধারণা ছাড়াই অভিনয় করেন। বিষয়টিকে নিছক একটি কাল্পনিক গল্প বা ‘ফিকশন’ হিসেবেই গ্রহণ করেন।’ বলিউডের একটি বড় স্টুডিওর সহযোগিতায় ভারদ্বাজ নিজেই নতুন ছবি প্রযোজনা করছেন।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?