সে কি কাণ্ড! সেলফি তোলার বায়না জুড়তেই ভক্তকে কষিয়ে চড় রেখার

তবে অবাক হওয়ার কিছু নেই, বারবার সেলফি তোলার বায়না করলে মিষ্টি করে গালে একটি টাচ করে অভিনেত্রী বলেন, আর নয়!

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই বলিউডের আইকনিক অভিনেত্রী রেখার বায়োপিক নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল নেটপাড়া। যেখানে লেখক দাবি করেছিল, অভিনেত্রী তাঁর ম্যানেজারের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত, বাস্তবে তিনি লেসবিয়ান অর্থাৎ সমকামী। শোনা যায়, অমিতাভ বচ্চনের মোহে আজও আচ্ছন্ন রেখা, তাই স্বামী মারা যাওয়ার পর আজও অমিতাভের নামে সিঁদুর পরেন তিনি। কিন্তু রেখার লাভ লাইফ সম্পর্কে আজও কারুর কোনও ধারণা নেই। ৮০ দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম আজও সিনেমা প্রেমীদের কাছে নস্টালজিক। কিন্তু পরে নাকি অমিতাভ বচ্চনই রেখার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। যদিও তখন জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের। যাই হোক, এসব ঘটনার কোনও সত্যতা নেই। বর্তমানে ৬০ বছরের বয়স রেখার, তাতে কী গ্ল্যামার যেন একেবারে ফেটে পড়ছে নায়িকার। সবসময় ঐতিহ্যবাহী পোশাকেই ধরা দেন আইকনিক অভিনেত্রী। যদিও এখন অভিনয়ে নয়, বরং বিভিন্ন ইভেন্ট শোতে ধরা দেন অভিনেত্রী।

যেমন গতকাল একটি ইভেন্টে ক্রিম এবং সোনার টোনযুক্ত পোশাকে অভিনব সেজে উপস্থিতি হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই অভিনেত্রীর একটি ভিডিও বর্তমানে তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই তারকা দের দেখার জন্য এবং তাঁদের সঙ্গে একটি সেলফি তোলার জন্য ছটফট করতে থাকেন ভক্তরা। তেমনই গতকাল মনীশ মালহোত্রার শোয়ে একজন ভক্ত অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এলে তাঁকে চড় মারেন রেখা। তাই নিয়েই ইন্টারনেটে তোলপাড়। তবে অবাক হওয়ার কিছু নেই, বারবার সেলফি তোলার বায়না করলে মিষ্টি করে গালে একটু টাচ করে অভিনেত্রী বলেন, আর নয়! আর অভিনেত্রীর এই মিষ্টি অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন সবাই। ইভেন্টের তাঁর সিল্কের শাড়ির সঙ্গে সোনালি এমব্রয়ডারি চিকঙ্কারি সাজসজ্জা মুগ্ধ করেছে সবাইকে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ইভেন্ট ছেড়ে চলে যাচ্ছিলেন, যখন তাঁকে হঠাৎ একজন ভক্ত থামিয়ে তাঁর সঙ্গে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন রেখাকে। একটি ছবি তোলার পর অভিনেত্রী তাঁকে চড় মারেন মিষ্টি করে। নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেন, সেলিব্রিটি হয়েও ভক্তদের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার দেখে অভিভূত ভক্তরা। রেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। যিনি ১৮০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১০ সালে, ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। ২০১৪ সালের ‘সুপার নানি’ চলচ্চিত্রে তিনি শেষবার পর্দায় অভিনয় করেন।

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার