এ কেমন শিক্ষা ফারহা-র! রেস্তরাঁর প্লেট ভাঙতে নির্দেশ ৩ সন্তানদের, কিন্তু খুশি নেটপাড়া

মায়ের নির্দেশ অনুযায়ী ফারহার তিন ছেলেমেয়ে জার, ডিভা এবং আনিয়া, নিমেষে মধ্যে সব প্লেট ভেঙে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! তা বলে সন্তানদের প্লেট ভাঙ্গার শিক্ষা দিচ্ছেন বলিউডের স্বনামধন্য প্রযোজক-পরিচালক ফারহা খান (FARAH KHAN)। তাও আবার বিদেশের এক দামী রেস্তোরাঁর। কিন্তু এরকম কু-শিক্ষা কেন দিচ্ছেন ফারহা, তাঁর সন্তানদের? সেটা উত্তর দিয়েছে ফারহার এই ভিডিও-র ক্যাপশন। আসলে, প্লেট ভাঙ্গার শিক্ষা নয়, তাঁর মতে কারুর মন ভাঙ্গার থেকে প্লেট ভাঙো। যাতে সন্তানরা বড় হয়ে কারুর হৃদয় না ভেঙে দেয়, সে জন্যই আগে থেকে প্রশিক্ষন দিচ্ছেন মা ফারহা তাঁর সন্তানদের। সম্প্রতি, বাচ্চাদের একটি রেস্তোরাঁর নৈশভোজে নিয়ে গিয়ে এই শিক্ষাই দিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক ফারহা খান। ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁর বাইরে, ফারহার তিন সন্তান এবং তিনি কতগুলি চিনেমাটির প্লেটের বাঞ্চ নিয়ে ভাঙছেন, একেবারে ভেঙে গুঁড়িয়ে দিলেন সবকটি প্লেট। মায়ের নির্দেশ অনুযায়ী ফারহার তিন ছেলেমেয়ে জার, ডিভা এবং আনিয়া, নিমেষে মধ্যে সব প্লেট ভেঙে দিলেন। আসলে, ‘প্লেট স্ম্যাশিং’ বা কাচের প্লেট ভাঙা এক গ্রিক প্রথা, বিশ্বাস করা হয়, প্লেট ভাঙলে দুষ্ট দমন হবে, তাই ভেঙে ফেলা গ্রীকে বহু দিনের রেওয়াজ। হ্যাঁ, নিজের সন্তানদের নিয়ে তাতেই মাতলেন ফারহা। সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘হৃদয় ভাঙার চেয়ে ভাল প্লেট ভাঙা…’। সেই ভিডিয়োর নীচে ভালবাসা উজাড় করে দিলেন ভক্তরা।

গত তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে গুরুত্বপূর্ণ মুখ ফারহা খান কুন্দার। সহকারী পরিচালক এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করলেও এখন তাঁর বিস্তার উচ্চে। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।এরপরে, ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’, ‘তিস মার খান’ এবং ‘নিউ ইয়ার’-এর মতো একাধিক সুপারহিট বলিউড ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে। সঙ্গে নেটমাধ্যমেও তিনি দারুণ সক্রিয়।

 

View this post on Instagram

 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)

শাহরুখ খান অভিনীত ‘ম্যায় হুঁ না’-র সেটে পরিচালক শিরীষ কুন্দারের প্রেম পড়েন ফারহা। বিয়ে করেন ২০০৪ সালে। ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি আইভিএফ পদ্ধতিতে জন্ম নেয় তাঁদের তিন সন্তান— ডিভা, জার ও আনিয়া। এখন তাঁদের নিয়েই সুখের সংসার ফারহার।

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে