Ae Watan Mere Watan: এবার দেশের মুক্তিযোদ্ধার বেশে সারা, দেখুন অভিনেত্রীর ফার্স্ট লুক

আমি খুবই উত্তেজিত এবং সম্মানিত। আমাকে এমন একটি চলচ্চিত্রের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ। একজন অভিনেতা হিসাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৩ জানুয়ারি। জাতির বীর নেতাজি সুভাষচন্দ্রের ১২৪ তম জন্মবার্ষিকী। সবাই বলেন নেতাজি এখনও জীবিত রয়েছেন। কারণ তাঁর মৃত্যুর বিষয়ে এখনও ‘লাপাতা’ দেশবাসী। যাই হোক, সোমবার নেতাজির ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হল, প্রাইম ভিডিও অরিজিনাল মুভি ‘এ ওয়াতান মেরে ওয়াতান’-চলচ্চিত্রে অভিনীত সারা আলি খানের ফার্স্ট লুক। ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা মিলল অভিনেত্রীর। কান্নন আইয়ার পরিচালিত ছবিতে একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। জানা গিয়েছে, ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার-ড্রামা৷ টিজারে সারাকে প্রাক-স্বাধীনতা যুগের রেট্রো লুকে দেখা গিয়েছে৷ ছবির একটি সংলাপে সারাকে বলতে দেখা গিয়েছে, “ব্রিটিশরা মনে করে যে, তাঁরা ভারত ছাড়ো আন্দোলনকে দমন করেছেন। কিন্তু মানুষের কণ্ঠ কোনদিনও বন্দি হয়না।”

সিনেমার অংশ হওয়ার বিষয়ে সারা নিজের উত্তেজনা ভাগ করে একটি প্রেস বিবৃতিতে বলেছেন, “আমি খুবই উত্তেজিত এবং সম্মানিত। আমাকে এমন একটি চলচ্চিত্রের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ। একজন অভিনেতা হিসাবে, এবং একজন ভারতীয় হিসাবে আমি এই চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত।” এছাড়া পরিচালকের বিষয়ে অভিনেত্রী বলেন, “কানন আইয়ার স্যারের সঙ্গে কাজ করতে পারা আমার কেরিয়ারের গুরুত্বপূর্ণ দিক। ছবিতে আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং, কারণ আমি আগে এমন চরিত্রে অভিনয় করিনি। ছবিতে কাজ করার জন্যে আমাকে সত্যিই কঠোর পরিশ্রম করতে হয়েছে।” মুলত ছবিটি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে রচিত। ছবির প্রযোজক করণ জোহর বলেছেন, “ভারতীয় ইতিহাসের একটি কম পরিচিত অধ্যায় দর্শকদের কাছে আনার একটি ছোট্ট প্রচেষ্টা”

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

অন্যদিকে পরিচালক কান্নান বলেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি ছবি বানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি প্রাইম ভিডিও এবং ধর্ম এন্টারটেইনমেন্টের কাছে কৃতজ্ঞ।” আমাজন প্রাইম ভিডিওর ইন্ডিয়া অরিজিনালসের প্রধান অপর্ণা পুরোহিত বলেছেন, “আমরা ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, তাই এই ছবির মাধ্যমেই আমরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অমিমাংসিত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি । ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিটি একটি সত্য ঘটনা অনুপ্রাণিত হয়েছে। সারা আলি খানকে তরুণ মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে।”

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী