ছোট পোশাকে র‌্যাম্পে হেঁটে তাক লাগালেন এনা, ধেয়ে এলো ‘বডি শেমিং’-এর মন্তব্য

তাঁর প্রযোজিত ‘চিনে বাদাম’ ছবিতে যশের বিপরীতে অভিনয় করেছিলেন এনা। তবে প্রযোজনায় সফলতা অর্জন করলেও মাঝে মাঝেই নানারকম বিতর্কে জড়িয়েছেন তিনি।কখনও রাজনৈতিক পটভূমিতে আবার কখনও ওজন বাড়ার জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিয়াল থেকে তাঁর টলিউডে উত্থানে হলেও বর্তমানে টলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী তিনি। তবে শুধু অভিনেত্রী বললে ভুল হবে, তিনি একাধারে প্রযোজকও বটে। ইতিমধ্যেই অভিনেতা যশের সঙ্গে ‘চিনেবাদাম’ ছবির প্রযোজনা সেরে ফেলেছেন তিনি। হ্যাঁ, তাঁর নাম এনা সাহা। নিশ্চয়ই তাঁর নামের সঙ্গে পরিচিত সবাই। হ্যাঁ, ছোটপর্দা থেকেই উত্থান তাঁর। বর্তমানে অনেকদূর পর্যন্ত প্রসারিত হয়েছেন অভিনেত্রী। তবে অনেকদিন হল পর্দায় দেখা যাচ্ছেনা তাঁকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অহরহ ধরা দেন অভিনেত্রী।

তাঁর প্রযোজিত ‘চিনে বাদাম’ ছবিতে যশের বিপরীতে অভিনয় করেছিলেন এনা। তবে প্রযোজনায় সফলতা অর্জন করলেও মাঝে মাঝেই নানারকম বিতর্কে জড়িয়েছেন তিনি।কখনও রাজনৈতিক পটভূমিতে আবার কখনও ওজন বাড়ার জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি ফ্যাশন শোয়ে র‌্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন নায়িকা। হাঁটু পর্যন্ত একটি নীল রঙের ডিজাইনার পোশাকে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। তাঁর পোশাকটি হাঁটু পর্যন্ত হলেও পেছনে ঝুলছিল লম্বা জ্যাকেট। এমনই বাহারি জামায় দেখা মিলল এনাকে। হাসিমুখে হেঁটে এলেন। সেই হাঁটার ছবি এবং ভিডিও সবটাই হয়েছে ভাইরাল। কিন্তু অভিনেত্রীর এহেন ছবি এবং ভিডিও দেখে মুখভার নেটিজেনদের। ব্যস কেউ ছাড়লেন না অভিনেত্রীকে। বডি শেমিং এর মন্তব্যে ভরে উঠল অভিনেত্রীর সোশ্যাল সাইট।

কেউ লিখলেন, “ইনি তো হাঁটতেই পারেন না!” আবার কেউ ঠাট্টা করে লিখেলেন, “শরীরের প্রতি যত্ন নাও এনা। আরও ওজন কমিয়ে র‌্যাম্পে হাঁটতে এলে ভাল লাগত দেখতে।” কেউ লিখেছেন, “খুবই খারাপ লাগছে দেখতে।” তবে এঁদের কাউকেই পাত্তা দেননি অভিনেত্রী। তবে অনেকেই নায়িকার প্রশংসা করেছেন। এই মুহূর্তে তাঁর প্রযোজিত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কোনও খারাপ ছবি করতে চান না, সময় নিয়ে ভাল ছবি তৈরি করবেন, এই মর্মেই বিশ্বাসী অভিনেত্রী। এনার পরবর্তী ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। যশ দাশগুপ্তের সঙ্গে সব সমস্যা মিটলেই মুক্তি পাবে ছবিটি। এছাড়াও আছে তাঁর প্রযোজিত ‘ডাক্তারকাকু’।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক