কেন অভিনেত্রী মধুবালার ভূত দেখার অপেক্ষায় রয়েছেন ইমতিয়াজ আলি?

সেখানে একসময় মধুবালার বাড়ি ছিল যাকে কিসমত বাংলো বলা হত। এটি এখন পুনর্নির্মাণ করা হয়েছে। সেখানে দিনের বেলায় শুটিং করতে দেওয়া হলেও রাতে শুটিংয়ের অনুমতি ছিল না

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে পঞ্জাব রকস্টার অমর সিং চমকিলার জীবনী অবলম্বনে নির্মিত ‘চমকিলা’ ছবির সাফল্যে ভাসছেন প্রখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি। দিলজিৎ দোসঞ্জ এবং পরিণীতি চোপড়া অভিনীত ছবিটি গতমাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর থেকেই তারকাদের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।যেখানে ইমতিয়াজ বলিউডে আধুনিক রোম্যান্সকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। আর এই আনন্দেই ভাসছেন পরিচালকও। এদিকে তাঁর পরিচালিত ব্লকবাস্টার চলচ্চিত্র রকস্টারও রি রিলিজ হতে চলেছে। এখনও পর্যন্ত ছবিটির ১ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে এবার ইমতিয়াজ আলি সম্পূর্ণ অন্য ঘরানার একটি ছবি পরিচালনার জন্যে পরিকল্পনা করছেন। জানা গিয়েছে, এবার তিনি হরর ছবি বানাবেন। এবং তিনি ছবির জন্যে লোকেশন খুঁজতেও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। এবং শুটিংও শুরু করে দিয়েছেন। ভৌতিক সিনেমার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল লোকেশন। চাই গা হিমহিম করা লোকেশন।

সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি ভুতুড়ে বাংলো তে তাঁর আসন্ন ছবির চিত্রগ্রহণ সম্পর্কে উপাখ্যানও ভাগ করে নিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, বাংলোটি হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী মধুবালার বাংলো। একটি পডকাস্ট সাক্ষাত্কারে, ইমতিয়াজ আলি মধুবালার কথিত ভুতুড়ে বাংলোতে শুটিং করার অভিজ্ঞতার সম্পর্কে মুখ খুলেছেন। সেই সময়ের কথা স্মরণ করে তামাশা পরিচালক বলেছেন, “সেখানে একসময় মধুবালার বাড়ি ছিল যাকে কিসমত বাংলো বলা হত। এটি এখন পুনর্নির্মাণ করা হয়েছে। সেখানে দিনের বেলায় শুটিং করতে দেওয়া হলেও রাতে শুটিংয়ের অনুমতি ছিল না, এবং লোকেরাও সাধারণত চায় না রাতে এখানে শুটিং হোক। কারণ লোকেরা বিশ্বাস করত যে ওই বাংলোতে অভিনেত্রীর আত্মা এখনও রয়েছে। সেখানে শুটিং করতে গিয়ে চলচ্চিত্র নির্মাতা প্রায়ই ভাবতেন যে, মধুবালার ভূতের সঙ্গে তাঁর যদি একবার দেখা হয়ে যায়। কারণ আমি রাতে শুটিং না করলেও একা একা বাড়ির সমস্ত কোন পরিদর্শন করতাম। যদিও আমি সত্যিই আত্মায় বিশ্বাস করি না, তবুও সেই অনুভূতিটা মনে আছে।

এটা শুধু ভীতিকর ছিল না, অন্য কিছু ছিল।’ আসলে ইমতিয়াজ আলী চান তাঁর হরর ফিল্মে এমন কিছু থাকবে, ‘যা দর্শকদের আতঙ্কিত করবে।’ তাই অভিনেত্রী মধুবালার বাড়িটিকে চিত্রগ্রহণের জন্যে বেছেছিলেন। এর আগে, এই বছরের ১৪ ফেব্রুয়ারি মধুবালা ৮৯ তম জন্মবার্ষিকীতে, ইমতিয়াজ তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, “আমি তার ভূত দেখার আশায় তার পুরানো বাংলোতে রাতযাপন করেছি।” দিলীপ কুমার এবং বৈজান্তিমালা অভিনীত মধুমতি তার প্রিয় হিন্দি হরর মুভির মধ্যে একটি। এছাড়াও মধুবালা মুঘল-ই-আজম, চলতি কা নাম গাড়ি, মহল এবং আরও কিছু ক্লাসিক চলচ্চিত্র বলিউডকে উপহার দিয়েছেন। কিন্তু দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে তিনি ১৯৬৯ সালে ৩৬ বছর বয়সে মারা যান।

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান