কলকাতার ঠিকানা বদলে ফেললেন প্রিয়াঙ্কা, ছেলেকে নিয়ে কোথায় থাকবেন অভিনেত্রী?

ঠিকানা বদলে ফেললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কোথায় যাচ্ছেন তিনি? আর ঠিকানা কেনই বা তিনি বদলালেন? আপাতত এই নিয়েই কৌতূহল টলিপাড়ার অন্দরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিকানা বদলে ফেললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কোথায় যাচ্ছেন তিনি? আর ঠিকানা কেনই বা তিনি বদলালেন? আপাতত এই নিয়েই গুঞ্জন টলিপাড়ার অন্দরে। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। টেলি সিরিয়াল দিয়ে অভিনয়ে নেমেছিলেন তিনি। বর্তমানে কেরিয়ারেও অনেকটা উচ্চতায় পৌঁছে গিয়েছেন তিনি। চলচ্চিত্র, ওয়েব সিরিজ সবেতেই নায়িকা। মাঝে রাহুল বন্দোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে শিরোনাম হয়েছিলেন তিনি। কেননা তাঁদের ডিভোর্সের আইনী লড়াই চলছিল অনেকদিন। ছেলেকে নিয়ে একাই থাকতেন প্রিয়াঙ্কা সরকার।

কিন্তু ছেলের কথা ভেবেই আইনী ঝামেলা মিটিয়ে আবারও একসঙ্গে থাকছেন অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কা সরকার। দূরত্ব কমিয়ে কাছাকাছি এসেছেন। একসঙ্গে ছেলে সহজকে বড় করছেন। তবে এখন শোনা যাচ্ছে, ছেলের দায়িত্ব একসঙ্গে পালন করলেও এক ছাদের তলায় থাকেন না রাহুল ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা যাওয়া-আসা করেন রাহুলের বাড়িতে। ছেলে নিয়ে একাই থাকেন তিনি। কখনও মায়ের বাড়িতে, কখনও নিজের বাড়িতে। একই ভাবে রাহুলের এখন স্থায়ী ঠিকানা বিজয়গড়। মাকে নিয়ে একাই থাকেন তিনি।

তবে এ বার কী আবারও একসঙ্গে একই বাড়িতে থাকার পরিকল্পনা করছেন রাহুল-প্রিয়াঙ্কা? তবে জানা গিয়েছে, এমন কিছুই ঘটছে না। ছেলের কারণেই দক্ষিণ কলকাতার এক আবাসনে উঠেছেন প্রিয়াঙ্কা। কেননা সহজ যে স্কুলে পড়াশোনা করে, সেখান থেকে প্রিয়াঙ্কার বাড়ির দূরত্ব অনেকটাই। তাই, সহজকে অনেক ভোরে উঠতে হত। তাই নতুন ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। আর তাঁর এই নতুন আবাসন রাহুলের বাড়িরও কাছাকাছি। পাশাপাশি টালিগঞ্জ স্টুডিও পাড়াও এই ফ্ল্যাটের থেকে অনেকটা কাছাকাছি। সেই কারণেই ঠিকানা বদলানোর সিদ্ধান্ত প্রিয়াঙ্কার।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিংয়ে সরকারি ত্রাণের পাহাড়, মিলল বস্তা বস্তা কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর