অভিনয় ছেড়ে হঠাৎ FBI-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন সঞ্জয় কন্যা ত্রিশলা?

বর্তমানে ত্রিশলা অভিনয় শিল্প থেকে দূরে থাকার পাশাপাশি ফরেনসিক বিজ্ঞানে ক্যারিয়ার বেছে নিয়েছেন। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে যুগ অনেকটা বদলেছে, সঙ্গে মানুষের ধারণাও। সেলিব্রিটি সন্তানদের বড় হয়ে যে শুধুই পিতা বা মাতার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তা একেবারেই নয়! বলিউডের বহু তারকা পুত্র বা কন্যা অভিনয়ে নয় বরং ব্যবসা, কর্পোরেট সেক্টর বা খেলার জগতে প্রতিষ্ঠিত হয়েছেন। এমন উদাহরণ ভুরি ভুরি। যে তালিকায় নাম রয়েছে, পরিচালক মহেশ ভাট কন্যা, মাধবন পুত্র, সঞ্জয় দত্ত কন্যাও। হ্যাঁ, অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত বলিউড থেকে মুখ ফেরালেন। অবশ্য একবার বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি চলচ্চিত্র শিল্পে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু এখন তিনি মন পরিবর্তন করেছেন। অবশ্য একবার, অভিনেতা সঞ্জয় দত্ত নিজেই একটি সাক্ষাৎ কারে জানিয়েছিলেন, ত্রিশলা বলিউডে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (এফবিআই) যোগ দিতে চান। আদতে সঞ্জয় দত্তের তিনটি সন্তান।

ত্রিশলা সঞ্জয় এবং তাঁর প্রথম স্ত্রী, প্রয়াত রিচা শর্মার মেয়ে। সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতা। বর্তমানে তাঁদের যমজ সন্তান, শাহরান এবং ইকরা। ২০১৩ সালে ফিল্মফেয়ারের সঙ্গে একটি কথোপকথনের অভিনেতা মেয়ে ত্রিশলা সম্পর্কে জানিয়েছিলেন, “তিনি আদতে বিনোদন শিল্পে যোগ দিতে চাননা। সে এত বুদ্ধিমান মেয়ে, যে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তিনি একবার সবকিছু ছেড়ে অভিনয়ে যোগ দিতে চাইলেও সেটা সেটা মানিননি। আমি আশা করি সে শীঘ্রই এফবিআইতে যোগদান করবে এবং আমাকে গর্বিত করবে। তার শিক্ষা কাজে লাগাতে পারবে।”

বর্তমানে ত্রিশলা অভিনয় শিল্প থেকে দূরে থাকার পাশাপাশি ফরেনসিক বিজ্ঞানে ক্যারিয়ার বেছে নিয়েছেন। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যেখানে তিনি সাইকোথেরাপিতে কর্মজীবন চালিয়ে যাচ্ছেন এবং প্রায়শই মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে একাধিক পোস্ট শেয়ার করেন৷ তবে এটা দেখার বিষয় যে, সঞ্জয়ের যমজ সন্তান শাহরান এবং ইকরা ভবিষ্যতে শোবিজ ইন্ডাস্ট্রিতে যোগ দেবে নাকি বড় দিদির সঙ্গে লাইমলাইট থেকে দূরে যাবেন। আজ, শনিবার সঞ্জয় দত্ত ৬৪ বছরে পদার্পণ করলেন। সঞ্জয়কে শেষ দেখা গিয়েছিল শামশেরাতে, যেটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এরপর তাঁকে দ্য গুড মহারাজা, ঘুডছদি, লিও এবং বাপ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা যাবে। এছাড়া শাহরুখ খানের জওয়ান ছবিতেও তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার