Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বরার বিয়েতে নেমন্তন্ন পেয়েও যাওয়া হল না মুখ্যমন্ত্রীর, কারণ কী জানালেন

শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সন্ধ্যায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনের মিল তো অনেক আগেই হয়ে গিয়েছে। কিন্তু সর্বসমক্ষে তা জানাতে বড্ড দেরি হয়ে গেলো। গত ১৬ ফেব্রুয়ারি আচমকাই প্রকাশ্যে আসে অভিনেত্রী স্বরা ভাস্করের বিয়ে হয়ে গিয়েছে। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। তবে আগে বিশেষ আইন অনুযায়ী কোর্ট ম্যারেজ করেন তাঁরা। এরপর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে স্বরা হিন্দু এবং ফাহাদ মুসলিম হওয়ার দরুন কম বিতর্কও ডানা মেলেনি। কিন্তু কোনও কিছুতেই প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। উল্টে নিজের লক্ষ্যে ঠিক থেকেছেন। যদিও স্বরা এমনিতেই বড্ড প্রতিবাদী মেজাজের। গত ১৬ মার্চ ধুমধাম করে দিল্লিতে পালিত হল তাঁর রিসেপশন। বিয়ের সমস্ত রীতি মেনেই সামাজিক বিয়ে করলেন তাঁরা।

স্বরার বিয়েতে আত্মীয়রা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, রাজনীতি এবং বিনোদন জগতের তারকারা। জানেন কি, স্বরার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনিতে স্বরা মোদী-বিরোধী বলেই পরিচিত। বিভিন্ন সময় শাসকদলের বিরুদ্ধেও নানা বিষয়ে মতপ্রকাশ করেছেন। সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে ভারতজোড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন স্বরা ভাস্কর। তাই নিজের বিয়েতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেও বিশেষ অতিথির জায়গায় রেখেছিলেন। তাঁর উপস্থিতি অনেকেই আশা করেছিলেন। কিন্তু নানা ব্যস্ততায় শেষমেশ রিসেপশনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সন্ধ্যায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন মমতা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মনোনিবেশ করেছেন তিনি।

তাই এ সবের মাঝে আর দিল্লিতে স্বরার রিসেপশনে যেতে পারলেন না মমতা। কিন্তু দম্পতির উদ্দেশে বিশেষ চিঠি পাঠিয়ে মমতা লেখেন, “মিস্টার অ্যান্ড মিসেস ভাস্কর, আপনাদের মেয়ে স্বরার বিয়ের নিমন্ত্রণপত্র পেয়েছি। স্বরা ও ফাহাদকে তাঁদের জীবনের এমন এক দিনে আমার অনেক শুভেচ্ছা। আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে, ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।” অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির জবাবে অভিনেত্রী ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। তবে আপনার অনুপস্থতিতি অনুভব করেছি। আপনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।”

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি