Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঠিক কী কারণে জয়ললিতার চরিত্রে নয়নতারার পরিবর্তে কঙ্গনাকে বেছে নিয়েছিলেন নির্মাতারা

২০১৮ সালে, যখন Vibri Media ঘোষণা করেছিল যে তাঁরা প্রয়াত অভিনেত্রী জয়ললিতার জীবনের উপর একটি ছবি নির্মাণ করতে চলেছেন, তখন এই ছবির কাস্টিং নিয়ে বেশকিছু গুজব ছড়িয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা এবং স্বনামধন্য পরিচালক ভিগনেশ শিবান। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুর সান্নিধ্যে তামিলনাড়ুর এক বিলাসবহুল রিসর্টে গাঁটছড়া বাঁধেন দক্ষিণের এই জনপ্রিয় তারকা জুটি। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। তবে সবথেকে চমকপ্রদ ঘটনা হল, বিয়ের ঠিক চারমাসের মধ্যেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের পিতা-মাতা হন নয়নতারা-ভিগনেশ।

যা শুনে ভক্তরা খানিকটা অবাক হলেও ভুরি ভুরি শুভেচ্ছা জানান দম্পতিকে। যদিও তাঁদের সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ, এই নিয়েও বহু বিতর্কের সৃষ্টি হয়। আইনী জটিলতাও মাথার ওপর খাড়া হয়ে যায় তাঁদের। অভিযোগ উঠেছিল, তাঁরা অবৈধভাবে সারোগেসি করিয়ে ছেন, কিন্তু পরে উপযুক্ত প্রমাণ দিয়ে সবটাই মিটিয়ে নেন দম্পতি। আজ অভিনেত্রী নয়নতারার ৩৮ তম জন্মদিন। সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল দেওয়াল। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আজ আপনাদের একটি অজানা তথ্য জানাবো।

নয়নতারা একবার নিজেই জানিয়েছিলেন, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে তিনি অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে এই চরিত্রে অভিনয়ের জন্যে প্রস্তাব যায়, অভিনেত্রী কঙ্গনা রানাউতের কাছে। থালাইভি শিরোনামের এই ছবিটি হিন্দি এবং তামিল দুটি ভাষায় প্রকাশিত হয়েছিল৷ ২০১৮ সালে, যখন Vibri Media ঘোষণা করেছিল যে তাঁরা প্রয়াত অভিনেত্রী জয়ললিতার জীবনের উপর একটি ছবি নির্মাণ করতে চলেছেন, তখন এই ছবির কাস্টিং নিয়ে বেশকিছু গুজব ছড়িয়েছিল।

নয়নতারার নামও উঠে এসেছিল। তখন নয়নতারা ইন্ডিয়া টুডের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি জানি না আমি এই ভূমিকার জন্য উপযুক্ত হব কিনা, তবে আমি জয়ললিতার বায়োপিকের অংশ হতে চাই।” তবে শেষ পর্যন্ত কোনও কারণে তিনি এই ছবির অংশ নিতে পারেন নি। নয়নতারা বর্তমানে তাঁর আসন্ন তামিল হরর থ্রিলার, কানেক্ট-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন৷ আজ তাঁর জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে অশ্বিন সারাভানন ছবির টিজার। সম্প্রতি ভিগনেশ শিবানের পরিচালনায়, কাথু ভাকুলা রেন্ডু কাধাল, একটি রোমান্টিক কমেডি মুক্তি পেয়েছে, যেখানে নয়নতারার সহ-অভিনেতা ছিলেন সামান্থা রুথ প্রভু এবং বিজয় সেতুপতি। এছাড়াও তেলেগু চলচ্চিত্র গডফাদারেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়া নয়নতারা এবং ভিগনেশ শিবানের রূপকথার বিবাহের একটি ডকুমেন্টারি হয়েছে। যা শীঘ্রই নেটফ্লিক্স ইন্ডিয়াতে প্রিমিয়ার হতে চলেছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন এবং প্রযোজনা করেছেন দম্পতির হোম ব্যানার, রাউডি পিকচার্স।

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ