চোখে-মুখে বেদনার ছাপ, লাইফ সাপোর্টে মোনালির মা

এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়ব মা, তা কেন শেখাওনি তুমি। খুব অসহায় লাগছে। কী করব বুঝতে পারছি না। তুমি শান্তিতে থেকো মা, যেখানেই থাকো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই প্রকাশ্যে এসেছে মাতৃহারা হয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি এই বিষয়টি। মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর পাশে দাঁড়িয়েছেন মিঠাই পরিবারের সকলেই। এবার শোনা গেল, লাইফ সাপোর্টে রয়েছে জনপ্রিয় বাঙালি গায়িকা মোনালি ঠাকুরের মা। মা, শব্দটি খুব ছোট, কিন্তু তাঁর অর্থ পৃথিবী সমান। প্রতিটি মানুষের জীবনেই মায়ের অবদান অনস্বীকার্য সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে একটি আবেগঘন পোস্ট করে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন গায়িকা নিজেই।

গায়িকা তাঁর দুঃখভরা পোস্টে জানালেন, “কীভাবে সামলাব এরকম পরিস্থিতি। কীভাবে এই শূন্যতাকে ভরিয়ে তুলব। এই ব্যথা কীভাবে দূর হবে। মনে হয় মা ক্লান্ত। কিন্তু এটাই সময়, আমার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। মায়ের ভাল নয় ইফ সাপোর্ট সরিয়ে দেব।” তাঁর পোস্ট দেখে বোঝাই গেল মায়ের অবস্থা ভাল নয় গায়িকার। যদিও কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে হাসপাতালে শয্যাশায়ী মায়ের একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। আর মায়ের হাত ধরেছিলেন মোনালি। ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে ছোট্টবেলার একটি ছবি পোস্ট করে ইংরেজীতে মোনালি লিখলেন, “এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়ব মা, তা কেন শেখাওনি তুমি। খুব অসহায় লাগছে। কী করব বুঝতে পারছি না। তুমি শান্তিতে থেকো মা, যেখানেই থাকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, এবার কী করব মা, আমার শিকর, আমার সবকিছু তুমিই।” বাবাকে অনেক আগেই হারিয়েছেন গায়িকা। 

মোনালির বাবা ছিলেন টলিপাড়ার বিখ্যাত গায়ক শক্তি ঠাকুর। সেই সূত্রেই শৈশবে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো নামী গীতিকারের কাছে তাঁর গানে হাতেখড়ি। তবে শক্তি ঠাকুরের পরিচয়ে কখনই নাম কামাতে চাননি মোনালি। আর মেয়েদের নিজের পরিচয়ে সুযোগ করিয়ে দিতেও চাননি শক্তি ঠাকুর। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে ছোটবেলা কেটেছে মোনালিদের। দেনার দায়ে ডুবে গিয়েছিল মোনালির পরিবার। কষ্ট করেই বড় হয়েছেন মোনালি এবং তাঁর দিদি মেহুলি। এবং সম্পূর্ণ নিজের প্রতিভার গুনে আজ তিনি বিশ্ব বিখ্যাত একজন গায়িকা। শুধু বাংলা বা হিন্দি নয়, একাধিক ভাষায় গান গেয়েছেন মোনালি। বর্তমানে মোনালি তাঁর স্বামীর সঙ্গে সুইজারল্যান্ডেই থাকেন। স্বাভাবিকভাবেই মায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত গায়িকা। 

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক