দ্বিতীয় বিয়ের ৮ মাসের মধ্যেই সুখবর দিলেন দুর্নিবার, বাবা হতে চলেছেন গায়ক

দুর্নিবারের বিয়ে নিয়ে বিস্তর আলোচনাও চললেও বরাবরই নেতিবাচক মন্তব্য এড়িয়ে গিয়েছেন শিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে তো একবার হয়েছিল, কিন্তু ১ বছরও টিকল না। অথচ তাঁরা একসঙ্গে বহুদিন লিভ-ইন করেছিলেন, দিয়েছিলেন পরস্পরকে মন। কিন্তু মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে সব সর্বনাশ করে দিল। চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী মোহর, যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রতিনিধি নামেই পরিচিত। দুর্নিবারের আগের স্ত্রী ছিলেন মীনাক্ষি। তাঁরা প্রেম করে বিয়ে করলেও বেশিদিন টেকেনি। মাঝে ঢুকে পড়েন মোহর। এই নিয়ে কম চর্চাও হয়নি একসময়ে। তবে চলতি বছরের শুরুতে প্রসেনজিৎ-এর সান্নিধ্যেই বিয়ে হয় মোহর এবং দুর্নিবারের। এবার বিয়ের আট মাসের মধ্যেই সুখবর দিলেন দুর্নিবার। বাবা হতে চলেছেন গায়ক এবং তাঁর স্ত্রী মোহর।

দেবীপক্ষ পড়তেই সাহাবাড়িতে আনন্দের খবর। মার্চ মাসের গোড়ায় সাত পাকে বাঁধা পড়ে ছিলেন গায়ক দুর্নিবার সাহা এবং মোহর সেন। মহালয়ার পরের দিন, সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন দুর্নিবার নিজেই। কতটা উত্তেজিত তিনি, এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দুর্নিবার বলেন, “জীবনে আরও এক ধাপ এগোচ্ছি। খুবই উত্তেজিত।” দুর্নিবারের বিয়ে নিয়ে বিস্তর আলোচনাও চললেও বরাবরই নেতিবাচক মন্তব্য এড়িয়ে গিয়েছেন শিল্পী। তবে এখন বাবা হওয়ার খুশিতে ডগমগ। স্ত্রীর যত্ন নিচ্ছেন নিজ হাতে।

এই বিষয়ে গায়ক বলেন, মোহরের প্রতি তাঁর যত্ন বরাবরই ছিল। এখন আরও বেশি সচেতন হয়েছেন। নতুন দায়িত্ব নেওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছেন গায়ক। তবে নতুন অতিথি তাঁর পরিবারে কবে আসবে, সেই বিষয়ে কিছুই জানাননি দুর্নিবার। শোনা যাচ্ছে, ২০২৪ সালের প্রথমেই নাকি ভূমিষ্ঠ হবে দুর্নিবার-মোহরের প্রথম সন্তান। এই মুহূর্তে প্রেগন্যান্সি অবস্থাতেই বুম্বা দার যাবতীয় কাজ বাড়ি থেকেই সামলে যাচ্ছেন মোহর।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা