জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

ভক্তদের জন্যে খারাপ খবর। আবারও মুক্তি পিছল কন্নড় সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত সিনেমা 'টক্সিক'-এর। মার্চে মুক্তির কথা ছিল এই ছবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে খারাপ খবর। আবারও মুক্তি পিছল কন্নড় সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর। মার্চে মুক্তির কথা ছিল এই ছবির। কিন্তু ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ছবির মুক্তি স্থগিত করা হয়েছিল। মার্চের পর আগামী ৪ জুন ছবি মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বুধবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিক যশ জানিয়ে দিলেন যে, আগামী জুনেও মুক্তি পাবেনা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’।

তিনি বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্যে চলচ্চিত্রটির আরও একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। সিনেমাটি সিনেমাকনে প্রথম প্রদর্শিত হয়ে ছিল। সেখানেই আন্তর্জাতিক ক্রেতা ও পেশাদাররা ছবিটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এই কারণেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলম্বের কারণ ব্যাখ্যা করে যশ আরও বলেন, ‘কিছু চলচ্চিত্র আমরা নির্মাণ করি, আবার কিছু চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা সিনেমার প্রেমে পড়ছি। ‘টক্সিক’ তেমনই একটি যাত্রা।’ পূর্বে একাধিকবার ছবির বিলম্ব হয়েছে। এর কারণ ছিল, অসমাপ্ত কাজ এবং প্রযুক্তিগত কারণ। এছাড়াও মধ্যপ্রাচ্যের বৈশ্বিক উত্তেজনার কারণেও এর মুক্তি একবার স্থগিত করা হয়েছে।

জানা গিয়েছে, সিজিআই সহ কিছু পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এছাড়াও, ছবিটির চূড়ান্ত সম্পাদনা নিখুঁত করার জন্য কয়েকটি দৃশ্যের পুনঃচিত্রগ্রহণ হবে। তাই ছবির মুক্তি একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন ভক্তদের ‘টক্সিক’-এর নতুন মুক্তির সময়সীমার জন্য অপেক্ষা করতে হবে। এখন দলটি ডিজিটাল চুক্তি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার কাজ করছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক প্রত্যাশা নিয়ে ভক্তরা আগ্রহে অপেক্ষা করছেন ছবির জন্যে। তবে ট্রেলারে দেখানো কিছু দৃশ্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার