বলিউডে ডেবিউ করছেন যশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত(yash dasgupta)। ছবির নাম ইয়ারিয়া ২। ছবিটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। ছবির প্রযোজক বলিউডের এক অন্যতম সফল ফ্র্যাঞ্জায়েজি  টি সিরিজ। যশের বিপরীতে ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন দিব্যা খোসলা কুমার। এছাড়াও এই সিনেমায় রয়েছেন পার্ল ভি পুরি, মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলেত দুবে, প্রিয়া প্রকাশ বেরিয়াক, কৃষণ কুমারের মতো তারকারা। ২০২৩ সালের ১২ মে মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

যশ যে বলিউডে ডেবিউ করছেন সেই গুঞ্জন ছিলই। কিন্তু অভিনেতা নিজে কোনোদিন সেই নিয়ে কোন মন্তব্য করেননি। এবার একেবারে তাঁর প্রথম হিন্দি সিনেমার অ্যানিমেটেড মোশন পোস্টার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভক্ত দের চমকে দিলেন যশ। জানা গিয়েছে ছবিটি একটি রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা। এই ছবিতে যশ ও রাধিকার রসায়ন নাকি ইতিমধ্যেই নজর কেড়েছে। ছবির জন্য যশকে ইতিমধ্যেই যশকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের মত তারকারা। ঐন্দ্রিলা লিখেছেন, ‘অল দ্য বেস্ট’। বলিউডের ডেবিউ করার খবরে আনন্দিত অভিনেতার অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়াতে যশকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য মুম্বইতেই কেরিয়ার শুরু করেন যশ। মডেলিং থেকে শুরু করে হিন্দি টেলিভিশনেও কাজ করেছেন অভিনেতা । এরপর বাংলায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অরন্যের ভুমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। পরে বেশ কয়েকটি বাংলা ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। তবে হিন্দি ছবিতে এই প্রথমবার অভিনয় করছেন তিনি।

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা