‘কালা পাথর’-এ আমাকে কাস্ট করানোর জন্যে যশ দ্বিধায় পড়ে গিয়েছিলেন’: শত্রুঘ্ন সিনহা

তাঁরা যাই বলুক না কেন, আপনি শুধু তাঁদের কথা বলার সুযোগ দেবেন না। এটি একটি কাল্ট ফিল্ম হবে এবং মানুষ আপনাকে সবসময় মনে রাখবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। কয়েক যুগ ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন তিনি। বলিউডে তাঁর একটি বর্ণাঢ্য কেরিয়ারও রয়েছে। যিনি সম্পর্কে জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা। বর্তমানে সংবাদ শিরোনাম রয়েছে অভিনেতা সম্বন্ধীয় একাধিকবার অজানা কাহিনী। সম্প্রতি আরবাজ খানের একটি টক শোতে অভিনেতা তাঁর দীর্ঘ কর্মজীবনের অজানা নথি শেয়ার করলেন। জানালেন, তাঁকে দেখতে খারাপ ছিল বলে একবার তিনি প্লাস্টিক সার্জারির উদ্যোগ নিয়েছিলেন কিন্তু দেব আনন্দ তাঁকে বাঁধা দেয়।

আসলে তাঁর নায়ক সুলভ চেহারা না থাকার জন্যে তিনি বেশিরভাগ ছবিতেই রিজেক্ট হয়ে গিয়েছিলেন। প্রবীণ অভিনেতা আরও প্রকাশ করেছিলেন কীভাবে যশ চোপড়া তাঁকে ‘কালা পাথর’-এ কাস্ট করার সময় বড় দ্বিধায় পড়ে গিয়েছিলেন। যেখানে অমিতাভ বচ্চন এবং শশী কাপুর মুখ্য ভূমিকায় অভিনয় করে ছিলেন। শান অভিনেতা যোগ করেছেন, অন্যান্য তারকারা চায়নি তিনি ছবিতে অভিনয় করুক। তাঁকে ঈর্ষান্বিত করত।

শত্রুঘ্ন সিনহা বলেন, “যশ চোপড়া একটি দ্বিধায় পড়ে গিয়েছিলেন। অনেক অভিনেতাই চাননি যে আমি ছবিটি করি”। তাঁর কথায়, ছবির লেখক সেলিম জাভেদ, ছবিতে তাঁর চেহারায় মঙ্গল সিংয়ের অংশটিকে মাথায় রেখেই লিখেছিলেন এবং যশ চোপড়াকে তিনিই শত্রুঘ্ন সিনহাকে কাস্ট করার জন্য জোর দিয়েছিলেন। শত্রুঘ্ন স্মরণ করেছিলেন যে, এই সাক্ষাতের পরেই, সেলিম-জাভেদ জুটির সেলিম খান তাঁকে দেখতে এসেছিলেন। তাঁরাই শত্রুঘ্নকে সতর্কতা গিয়েছিলেন যে, অনেক অভিনেতা চেষ্টা করছেন যে, তিনি যাতে ছবিটি কোনও কারণে না করেন। অর্থ, সময়ানুবর্তিতা, তারিখ, সহযোগিতা একাধিক কারণ দেখানোর চেষ্টা করেছিলেন তাঁরা। তাঁরা যাই বলুক না কেন, আপনি শুধু তাঁদের কথা বলার সুযোগ দেবেন না। এটি একটি কাল্ট ফিল্ম হবে এবং মানুষ আপনাকে সবসময় মনে রাখবে। তাই তখন কালা পাথরে অভিনয়ের জন্যে আমি সেলিম সাহেবকে এখনও কৃতজ্ঞতা জানাই।” বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩