বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

মাত্র দুই দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কন্নড় সুপারস্টার যশের ছবি 'টক্সিক'। ছবির টিজার রিলিজের পর থেকেই এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুলে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র দুই দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কন্নড় সুপারস্টার যশের ছবি ‘টক্সিক’। ছবির টিজার রিলিজের পর থেকেই এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুলে ছিল। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ছবি। ছবিটি রিলিজের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। মুক্তির আগেই প্রায় ২৮ কোটির উপর আয় করে ফেলেছিল এই ছবি। কেননা প্রায় ১০ লাখের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল ছবির। কিন্তু মুক্তির দিন থেকেই সমালোচনার ঝড় ছবি ঘিরে। গত এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে ছবির মুক্তি স্থগিত করা হয়।

যাই হোক, সব বাধা কাটিয়ে অবশেষে গত ২৬ অগস্ট মুক্তি পেয়েছে এই ছবি। মোট পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। তবে ছবিটি নিঃসন্দেহে বছরের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। গীতু মোহনদাস পরিচালিত ছবিটি প্রথম দিনেই বক্স-অফিসে ব্যাপক সাড়া ফেললেও দ্বিতীয় দিনে এর আয় অনেকটাই কমেছে। কিয়ারা আডভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি অভিনীত ‘টক্সিক’ প্রথম দিনে ভারতে সব ভাষা মিলিয়ে ১০১.১০ কোটি টাকা নেট আয় করে। আর বিশ্বব্যাপী এর মোট সংগ্রহ ছিল ১৪০.৭৫ কোটি টাকা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) ‘টক্সিক’ ভারতে ২২,৬২৯টি শো থেকে মোট ৩৬.৪০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। এর ফলে, দুই দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৭.৫০ কোটি টাকা।

বোঝাই যাচ্ছে, সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয়ে বড় ধরনের পতন দেখা গিয়েছে। বিদেশের বাজারে ছবিটি দ্বিতীয় দিনে ১০ কোটি টাকা আয় করেছে। সুতরাং মোট দুইদিনে ছবিটি বিদেশের বাজারে ২৬.২৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে দুইদিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় ১৯০.৭৫ টাকা ছাড়িয়েছে। এছাড়া দ্বিতীয় দিনে হিন্দি থেকে ছবির সর্বোচ্চ ২৩ কোটি টাকা আয় হয়েছে, কন্নড় ভাষায় ৮.৫০ কোটি টাকা আয় হয়েছে, তেলুগু থেকে ৩ কোটি টাকা, তামিল থেকে ০.৫০ কোটি টাকা এবং মালয়ালম থেকে প্রায় ৪০ লক্ষ টাকা আয় হয়েছে। সুতরাং ৫০০ কোটি বাজেটে তৈরি ছবিটির হিট হওয়ার জন্যে আরও আয় করতে হবে।

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি