পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে পাকিস্তানভিত্তিক একটি গুপ্তচরচক্রের সন্ধান পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। এই ঘটনায় দিল্লির এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ২০২৪ সাল থেকে ওই দু’জন পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের হয়ে কাজ করছিলেন এবং ভারতের সংবেদনশীল তথ্য সংগ্রহে সাহায্য করতেন। ধৃতদের নাম সাহিল (২৫) এবং তাঁর স্ত্রী সামিরা (২১)। তদন্তকারীদের দাবি, দিল্লি থেকে শুরু করে করাচি ও ইসলামাবাদ পর্যন্ত এই চক্রের যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে। পাকিস্তান থেকে ওই দম্পতির কাছে টাকা পাঠানো হত বলেও অভিযোগ পুলিশের।

তদন্তে উঠে এসেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সাহিল ও সামিরা মোট আটটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করেছিলেন। পুলিশের অভিযোগ, ওই সিমগুলি দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হয়। বিনিময়ে দম্পতিকে প্রায় ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। পুলিশের বক্তব্য, পাকিস্তানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করতে ওই ভারতীয় নম্বরগুলি ব্যবহার করা হত। সেই অ্যাকাউন্টের মাধ্যমে পাকিস্তানি এজেন্টরা ভারতে থাকা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চালাত। এমনকি কয়েকটি অ্যাকাউন্ট ব্যবহার করে ভারতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢোকার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের আরও দাবি, সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাকিস্তানভিত্তিক নিয়ন্ত্রকরা ভারতের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। তাঁদের মধ্যে কথিত ওভারগ্রাউন্ড কর্মী এবং স্লিপার সেলের সদস্যরাও ছিল বলে পুলিশের দাবি।

আরও পড়ুন: কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

পুলিশের অভিযোগ, সাহিলকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সেনানিবাস ও সামরিক এলাকার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি গুপ্তচরবৃত্তি কাজের জন্য নতুন লোক নিয়োগের দায়িত্বও তাঁর উপর ছিল বলে দাবি তদন্তকারীদের। এমনকি সামরিক ট্রাইব্যুনাল বা কোর্ট মার্শালের মুখোমুখি হওয়া সেনা সদস্যদের সম্পর্কেও সাহিল তথ্য সরবরাহ করেছিল বলে পুলিশের দাবি। তদন্তকারীদের মতে, এই চক্রের উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ তথ্য সংগ্রহ করা ছিল না। ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর কার্যকলাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য হাতানোর চেষ্টা চলছিল বলেও অভিযোগ। সরাইকালে খানের চাঁদ বিবি ক্যাম্প এলাকা থেকে প্রথমে সাহিলকে গ্রেফতার করে স্পেশাল সেল। তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগের বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে আসে বলে পুলিশ জানিয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে সামিরার বিষয়টি সামনে আসে। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, সামিরার ফোনে সাহিল এবং পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ও কথোপকথনের তথ্য পাওয়া গিয়েছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট