পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা যশের

পরিচালক শিলাদিত্য মৌলিকের এক কোটি টাকা মানহানির মামলা করেছেন যশ। এরপরেই নিজের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে পরিচালক শিলাদিত্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দানা বেঁধেছে ‘চিনেবাদাম’ বিতর্ক। এই ছবি মুক্তির আগে ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন যশ। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন যশ। আর তাঁর বিরুদ্ধে পরিচালক শিলাদিত্য মৌলিক ও প্রযোজক এনা সাহার আনা নানা অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন যশ। বলেছিলেন প্রয়োজনে মানহানির মামলাও করবে সে। এবার তাই সত্যি হল।

পরিচালক শিলাদিত্য মৌলিকের এক কোটি টাকা মানহানির মামলা করেছেন যশ। এরপরেই নিজের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে পরিচালক শিলাদিত্য। এর আগে বেশ কিছু মেসেজ নাকি যশ তাঁকে পাঠিয়েছিল। যার প্রমাণ রয়েছে হোয়াটসঅ্যাপে। যা হাতিয়ার করেই এগোতে চান পরিচালক। যদিও এই নিয়ে এখনই তাঁরা কেউ মুখ খোলেননি প্রকাশ্যে।  

 ছবি থেকে সরে দাঁড়ানোর কারণ স্বরূপ বলেছিলেন ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে সে। কি এমন ক্রিয়েটিভ ডিফারেন্স? তাতে জানা গিয়েছিল সিনেমার টাইটেল ট্র্যাকে শুরুতেই একটি কালো ছেলের নাচের প্রসঙ্গকে  নিয়ে নাকি আপত্তি জানিয়েছিলেন যশ। এমন জানিয়েছিলেন শিলাদিত্য মৌলিক। এবিষয়ে যশ জানিয়েছিলেন এই অভিযোগ একেবারেই ভুল। আর তাঁর নামে এমন অভিযোগ আনার জন্য সে মানহানির মামলা পর্যন্ত করবেন। অন্যদিকে যশের সঙ্গে এনার প্রযোজনাতে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতেও কাজ করার কথা। কিন্তু এই জলঘোলা হওয়ার ফলে সেই ছবির ভবিষ্যৎ কী তা বেশ ডরাচ্ছে সকলকে। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের